- দে । শ
- মে ২৭, ২০২৩
মা-বাবার হাতে বাইবেল, তাই শাস্তি ২ বছরের শিশুকে। আজীবন কারাদণ্ডের ঘোষণা কিম প্রশাসনের
ধর্মচারণে নির্মম খাড়া, নির্মম শাস্তির মুখে ২ বছরের শিশু।মার্কিন পররাষ্ট্র দফতরের একটি রিপোর্ট থেকে উঠে এসেছে এমনি ভয়ঙ্কর তথ্য।
উত্তর কোরিয়ার এক খ্রিস্টান দম্পতির বাড়িতে পাওয়া গেছিল বাইবেল, আর সেই অপরাধেই কিম প্রশাসন মৃত্যুদণ্ড দিল ওই দম্পতিকে। এখানেই শেষ নয়, তাদের একরত্তি শিশুকেও রেয়াত করেনি সেদেশের সরকার। তার ওপরেও নেমে এসেছে ভয়ঙ্কর শাস্তির খাড়া।গারদের পেছনেই তাকে কাটাতে হবে গোটা জীবন।
মার্কিন রিপোর্ট থেকে আরো জানা যাচ্ছে, ধর্ম চারণের স্বাধীনতার হস্তক্ষেপ এখানে নিত্য ঘটনা।বৌদ্ধ ধর্ম ছাড়া অন্য ধর্মাবিল্মীদের ওপর যখন তখন নেমে আসে রাষ্ট্রীয় খাড়া। মার্কিন রিপোর্ট অনুযায়ী কিমের দেশে ভিন্নধর্মী ৭০ হাজার মানুষকে বিনা অপরাধে কারারুদ্ধ করা হয়েছে। শাস্তি প্রাপ্তদের মধ্যে রয়েছে এক দুবছরের শিশুও। তার মা বাবা এখনো বেচে আছেন না রাষ্ট্রের নির্দেশে ফাঁসি কাঠে প্রাণ দিয়েছেন, সে সম্পর্কে এখনো কিছুই জানা যায়নি। বাড়িতে বাইবেল রাখা এবং খ্রিস্ট ধর্মাবিলম্বী হওয়ার জন্যই তাদের এই নির্মম শাস্তি।
রিপোর্টে বলা হয়েছে, ভিন্ন ধর্ম পালনের অপরাধে গ্রেফতার বন্দিদের ওপর অকথ্য অত্যাচার চালায় উত্তর কোরিয়ান প্রশাসন।রেয়াত পায় না মহিলা এবং শিশুরা।এই নির্মম নিয়মের জন্য রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের দিকেই আঙুল তুলেছে মার্কিন রিপোর্ট।
২০২১ সালের ডিসেম্বরে, কোরিয়া ফিউচার একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যাতে উত্তর কোরিয়ান মহিলাদের ধর্মীয় স্বাধীনতা খর্ব করার বিষয়ের উল্লেখ রয়েছে। প্রতিবেদনটি ১৫১ জন খ্রিস্টান মহিলার সাক্ষাৎকারের উপর ভিত্তি করে তৈরি।
অন্যদিকে এপ্রসঙ্গে কিম প্রশাসনের বক্তব্য, ধর্ম প্রচারের নামে রাষ্ট্র বিরোধী কাজে লিপ্ত বিভিন্ন মিশনারীর বিরুদ্বেই তাদের এই অভিযান।সেদেশে কৰনোই ব্যক্তির ধর্মচারণের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয় না।
❤ Support Us





