- এই মুহূর্তে দে । শ
- জুন ২২, ২০২৩
চিনের অভিজাত রেস্তোরাঁয় বিকট বিস্ফোরণ। হত অন্তত ৩১ । ধৃত ৯
বিস্ফোরনের উৎস কী ? তদন্তে ব্যস্ত পুলিশ
ড্রাগন উৎসবের সূচনায় উত্তর-পশ্চিম চিনের ইয়ান চুয়ানে ঘটে গেল এক দুর্ঘটনা। শহরের এক অভিজাত রেস্তোরাঁয় বিস্ফোরণে প্রাণ হারালেন ৩১ জন। আহত ৭। গ্যাস লিক থেকে এ দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে মনে করছেন তদন্তকারীরা। এক্ষেত্রে কোনো ব্যক্তিবিশেষের ভূমিকা রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, বুধবার ড্রাগন বোট ফেস্টিভাল উপলক্ষে নিংজিয়ার ইয়াচুয়ান শহরে প্রচুর মানুষ জড়ো হয়েছিলেন। গোটা শহর জুড়ে সাজো সাজো রব। স্থানীয় সময় ৮ টা ৪০ মিনিটে আচমকা এক বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। আতঙ্কিত হয়ে সাধারণ মানুষ ইতস্তত ছোটাছুটি শুরু করতে থাকেন। পরে দেখা যায় স্থানীয় একটি অভিজাত রেস্তোরাঁয় উপর থেকে বেরিয়ে আসছে ঘন কালো ধোঁয়া। ভয়াবহ বিস্ফরণের তার বেশিরভাগ অংশ উড়ে গেছে। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন এ ঘটনার সময় তিনি মাত্র ১৬৪ ফুট দূরে ছিলেন। তিনি সে সময় দুজন কর্মীকে সেখান থেকে ছিটকে মাটিতে পড়তে দেখেন।
পুলিশ এ ঘটনায় তদন্ত শুরু করেছে। তাঁদের অনুমান, তরল পেট্রোলিয়াম গ্যাস লিক করে এ বিপর্যয় ঘটেছে। এবিষয়ে এখনও ব্যাপক অনুসন্ধান প্রয়োজন। ইতিমধ্যে অভিজাত রেস্তোরাঁর সঙ্গে যুক্ত ৯ জনকে আটক করা হয়েছে। ঘটনায় আর কারা যুক্ত তা জানতে খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ।সংবাদ সংস্থার খবর, আহতদের চিকিৎসা চলছে। তাঁদের মধ্যে কেউ কেউ ভাঙা কাচেও জখম হয়েছেন। দুর্ঘটনার পরেই চিনের প্রেসিডেন্ট জিংপিং জখম ব্যক্তিদের যাতে দ্রত চিকিৎসা করা হয়, সেই অনুরোধ জানিয়েছেন।
❤ Support Us






