Advertisement
  • দে । শ
  • ডিসেম্বর ২, ২০২৪

নেশার টাকা না মেলায় পরিবারকে মারধোর।বাধা দিতে গিয়ে মাথা ফাটল পুলিশের

আরম্ভ ওয়েব ডেস্ক
নেশার টাকা না মেলায় পরিবারকে মারধোর।বাধা দিতে গিয়ে মাথা ফাটল পুলিশের

দুপুরবেলা ধুন্ধুমার!‌ যাকে সামনে পাচ্ছে তাকেই বাঁশ দিয়ে পেটাচ্ছে। যুবকের উগ্রমূর্তি দেখে ভয়ে সিঁটিয়ে প্রতিবেশীরা। পুলিশও নিস্তার পেলনা। মাথা ফাটিয়ে ছাদ থেকে ফেলেদিল পুলিশ কর্মীকে। সোমবার দুপুরে উত্তর ২৪ পরগনার বসিরহাটের স্বরূপনগরের ধোকরা গ্রামের ঘটনা।

নেশার টাকা না পেয়ে মা, বাবা, বৌদি, ভাইপোকে, প্রতিবেশীকে বাঁশ দিয়ে পিটিয়ে পুলিশের মাথা ফাটালো যুবক।গুরুতর জখম ১ পুলিশ কর্মী সহ ওই পরিবারের ৪ জন। পুলিশ ওই যুবকরে গ্রেপ্তার করেছে। পুলিশ জানায় ধৃত যুবকের নাম ভূদেব মন্ডল। বাড়ি স্বরূপনগরের ধোকরা গ্রামে। এর আগে একটি ব্যাংকের এটিএম ভাঙার অভিযোগে তাকে পুলিশ একবার গ্রেপ্তার করেছিল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ, সোমবার বেলা ১২ টা নাগাদ ধুন্ধুমার কান্ড ঘটে যায়। মা নেশার টাকা দিতে রাজি না হওয়ায় বাঁশ দিয়ে মাকে মারধোর করে। বাধা দিতে গেলে বৌদিকেও মারধোর করে। তাদের মাথা ফেটে যায়। বাবাকেও মারধোর করে। ছোট ভাইপোও কাকার রোষ থেকে রেহাই পায় নি। ওই যুবকে বাধা দিতে এসে প্রতিবেশী এক যুবকের মাথা বাঁশ দিয়ে মেরে ফাটিয়ে দেয়। পরিবারের লোকজন পুলিশকে ফোন করে। পুলিশ আসতেই ওই যুবক বাড়ির ছাদে উঠে পড়ে। পুলিশও ছাদে উঠে ওই যুবকের সঙ্গে কথা বলতে গেলে বাঁশ নিয়ে তেড়ে যায় পুলিশ কর্মীর ওপর। তার মাথায় বাঁশ দিয়ে মারলে ওই পুলিশ কর্মী ছাদ থেকে পড়ে গুরুতর জখম হন। তাকে শাঁড়াপুল গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর পর বিশাল পুলিশ বাহিনী এসে ওই ভূদেবকে ঘিরে ফেলে গ্রেপ্তার করে। ভূদেবের বাবা নিতাই মন্ডল বলেন, আচমকা আমার স্ত্রী, বউমা, নাতিকে মারধোর শুরু করে। কী কারণে মারধোর করছে বলেতে গেলে আমাকেও বাঁশ দিয়ে পেটায়। বাধা দিতে গেলে তারক মন্ডল নামে পাড়ার একজনকে মাথা ফাটায়। পুলিশ এসে তাকে থামাতে গিয়ে এক পুলিশের মাথা ফাটে। তিনি বলেন, এরপর থানা থেকে আরও পুলিশ এসে ছেলেকে নিয়ে যায়। ‌প্রতিবেশী অষ্টমী মন্ডল বলেন, প্রথমে মাকে মারধোর করে মাথা ফাটিয়ে বউদিকে মাথায় আঘাত করলে। বাবা বাধা দিতে গেলে বাবাকে বাঁশপেটা করল। পাশের দোকানে পাড়ার ছেলেরা বসে ছিল তারা ছুটে এলে তারকের মাথা ফাটিয়ে দেয়। পুলিশকেও মারধোর করে বাঁশ দিয়ে মেরে মাথা ফাটিয়ে ছাদ থেকে ফেলে দেয়।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!