Advertisement
  • দে । শ
  • মে ৬, ২০২৪

অঙ্ক ও ভাষায় প্রাপ্ত নম্বরে পূর্ণমান অতিক্রম। গুজরাটে প্রাথমিকের রেজাল্ট ঘিরে নেট দুনিয়ায় শোরগোল

আরম্ভ ওয়েব ডেস্ক
অঙ্ক ও ভাষায় প্রাপ্ত নম্বরে পূর্ণমান অতিক্রম। গুজরাটে প্রাথমিকের রেজাল্ট ঘিরে নেট দুনিয়ায় শোরগোল

২০০ এর মধ্যে ২১২! হ্যাঁ ঠিকই পড়ছেন।প্রাপক গুজরাটের এক চতুর্থ শ্রেণীর ছাত্রী বংশীবেন মণীষ ভাই।এমন রেজাল্ট সামনে আসতেই হইচই পরে গেছে।রেজাল্ট দেখে তাজ্জব হয়ে গিয়েছে সবাই। স্বভাবতই প্রশ্ন উঠছে গুজরাটের প্রাথমিক শিক্ষাব্যবস্থা নিয়ে।

সম্প্রতি ফল বেরিয়েছে গুজরাটের ঝালড় তালুকের খারাসানা গ্রামের স্কুলের প্রাথমিক পরীক্ষার। আনন্দের সাথে বাড়ির সবাইকে রেজাল্ট দেখাতে গিয়েছিল বংশীবেন। তখনই ধরা পরে এক মস্ত ভুল। অসঙ্গতি মিলেছে ওই ছাত্রীর গুজরাটি ভাষা ও অঙ্ক পরীক্ষায় প্রাপ্ত নম্বরে যেখানে দেখা যাচ্ছে সে দুটি বিষয়ে পূর্ণ মান ২০০ এর মধ্যে যথাক্রমে পেয়েছে ২১১ ও ২১২! ব্যাপারটি নিয়ে শোরগোল পড়তে টনক নড়ে কর্তৃপক্ষের। ফলাফল আবার মূল্যায়ন করলে দেখা যায় সে গুজরাটিতে ২০০এর মধ্যে পেয়েছে ১৯১ এবং অঙ্কে তার প্রাপ্ত নম্বর ১৯০।যদিও বাকি বিষয়গুলিতে তার প্রাপ্ত নম্বরে কোন পরিবর্তন করা হয়নি।

নতুন পাওয়া রেজাল্টে ১০০০ এর মধ্যে তার মোট প্রাপ্ত নম্বর ৯৩৪। বংশীবেনের রেজাল্টে অসঙ্গতি ধরা পরে যখন সেই ঘটনার পরে জেলা শিক্ষা দপ্তরের আধিকারিকরা  তদন্ত প্রক্রিয়া শুরু করেছেন বলে জানা যাচ্ছে। খতিয়ে দেখা হচ্ছে পূর্বেও এমন ঘটনা ঘটেছে কিনা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!