Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • ডিসেম্বর ১৩, ২০২৫

কমিশনের ওয়েবসাইটে বাবার নাম ভুল, আতঙ্কে হৃদরোগে মৃত্যু তৃণমূল কর্মীর

আরম্ভ ওয়েব ডেস্ক
কমিশনের ওয়েবসাইটে বাবার নাম ভুল, আতঙ্কে হৃদরোগে মৃত্যু তৃণমূল কর্মীর

মালদহে তৃণমূল কংগ্রেসের ৩২ বছর বয়সী কর্মী বরকত শেখের হৃদরোগে মৃত্যু হয়েছে। অভিযোগ, নির্বাচন কমিশনের ওয়েবসাইটে তাঁর বাবার নাম ভুলভাবে দেখা যাচ্ছে। বরকতের বাবার আসল নাম রহুল শেখ হলেও ওয়েবসাইটে কেবল ‘শেখ’ লেখা ছিল। পরিবার জানায়, বাবা-মায়ের নাম ভুল থাকলে এসআইআর ফর্মে সমস্যা দেখা দিতে পারে—এই চিন্তায় বরকত দিনভর দুশ্চিন্তায় ছিলেন।

পরিবারের তথ্য অনুযায়ী, বরকত নাম সংশোধনের জন্য বিভিন্ন অফিসে যোগাযোগ শুরু করেছিলেন। শুক্রবার তিনি বৈষ্ণবনগর থানার কালিয়াচক-৩ নম্বর ব্লকের বিডিও অফিসে গিয়েছিলেন। কিন্তু সেখান থেকে কোনো সুরাহা পাননি। অভিযোগ, অফিস থেকে ফিরে দুশ্চিন্তায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যান, কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে হৃদরোগেই মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার পর থেকে স্থানীয় তৃণমূল নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তৃণমূল নেতৃত্বও নির্বাচন কমিশনকে নিশানা করেছে। পরিবার এখনও নাম সংশোধনের প্রক্রিয়া ও অন্যান্য জটিলতা নিয়ে উদ্বিগ্ন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!