- এই মুহূর্তে দে । শ
- জানুয়ারি ১৮, ২০২৫
কেজরিওয়ালের প্রচারে হামলা। অভিযোগের তীর বিজেপির দিকে। গাড়ির ধাক্কায় আহত কর্মী, পাল্টা অভিযোগ পদ্ম প্রার্থীর
বিধানসভা ভোটের প্রচারে বেরিয়ে ফের হামলার মুখে পড়লেন আপ সুপ্রিমো কেজরিওয়াল। গাড়ি লক্ষ্য করে উড়ে এলো ইট-পাথর। অভিযোগের তীর বিজেপির দিকে। এর আগে গত ৩০ নভেম্বর এক পদযাত্রা চলাকালীন তাঁর উপর ‘হামলা’ হয়েছিল। আপ নেতাকে লক্ষ্য করে তরল জাতীয় কোনও পদার্থ ছুড়ে মারেন এক ব্যক্তি।
দিল্লি বিধানসভা নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ততি উত্তেজনা ছড়িয়ে পড়ছে রাজধানীতে। শনিবার দুপুরে ভোটের প্রচারে বেরিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। ডোর-টু-ডোর প্রচার চালানোর সময়েই কালো পতাকা দেখানো হয়। তার পাশাপাশি প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে ইট-পাথর ছোড়া হয় বলে অভিযোগ। বিশৃঙ্খলা তৈরি হয় এলাকায়। যদিও এই আক্রমণে অক্ষতি রয়েছেন কেজরীওয়াল। আম আদমি পার্তির তরফে আক্রমণের ভিডফিও প্রকাশ করা হয়েছে। এর পিছনে নয়া দিল্লি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পরবেশ বর্মার আশ্রিত দুষ্কৃতীদের হাত রয়েছে বলে অভিযোগ আপের।
ঘটনার পরেই বিজেপির উদ্দেশ্যে তোফ দেগেছে আপ নেতারা। তাঁরা বলেছেন, ‘‘ কেজরিওয়াল আপনাদের এই কাপুরুষোচিত আক্রমণে ভয় পাননি। দিল্লির জনগণই আপনাদের উপযুক্ত জবাব দিয়ে দেবে।’
দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া এই হামলার জন্য বিজেপির নিন্দা করেছেন। তিনি বলেছেন, “অরবিন্দ কেজরিওয়ালের কাজের বিরুদ্ধে রাজনৈতিকভাবে লড়াই করার সাহস নেই, তাই গুন্ডা দিয়ে তাঁকে আক্রমণ করানো হচ্ছে । বিজেপি যা করছে তার চেয়ে সস্তা এবং নিম্নমানের রাজনীতি আর হতে পারে না। বিজেপিকে বোঝা উচিত জনসাধারণ এই ইটের উপযুক্ত দেবে।”
এর প্রতিক্রিয়ায় কেজরিওয়ালের দিকে পাল্টা অভিযোগের আঙুল তুলেছে বিজেপি। নয়াদিল্লি আসনের বিজেপি প্রার্থী প্রবেশ বর্মা অভিযোগ করেন, ‘ কেজরির কালো রংয়ের গাড়ি আমাদের এক কর্মীকে ধাক্কা মেরে চলে গিয়েছে। এই হামলার জেরে তাঁর পা ভেঙে গিয়েছে। আমি নিজে তাঁকে দেখতে যাচ্ছি।’ তিনি আরো বলেন, ‘গত ১১ বছর দিল্লিতে আপের সরকার চলছে। এই দীর্ঘ সময়ে এরা দিল্লিতে দুর্নীতি ছাড়া আর কিছুই করেনি। গোটা দিল্লিকে এরা শেষ করেছে। মানুষের আছে আবেদন এদের এবার উপড়ে ফেলে দিন।’
আগামী ৫ ফেব্রুয়ারি দিল্লিতে বিধানসভা নির্বাচন। বিজেপি-কংগ্রেস-আপ ৩ দলই দিল্লির শাসন পেতে মরীয়া।
❤ Support Us






