Advertisement
  • Uncategorized বৈষয়িক
  • ফেব্রুয়ারি ২২, ২০২২

অর্থনৈতিক সঙ্কট কী প্রধান কারণ? ভারতের সঙ্গে আবার বাণিজ্য চালু করতে মরিয়া পাকিস্তান ।

অর্থনৈতিক সঙ্কট কী প্রধান কারণ? ভারতের সঙ্গে আবার বাণিজ্য চালু করতে মরিয়া পাকিস্তান ।

পাকিস্তানের বাণিজ্য উপদেষ্টা আব্দুল রজাক দাউদ ।

পাকিস্তানের উগ্রপন্থী মনোভাব, কাশ্মীরের একটা অংশ এখনও বেআইনিভাবে দখল ইত্যাদি নানা কারণে পাকিস্তানের সঙ্গে ভারত বাণিজ্য বন্ধ করে দেয়। সম্প্রতি পাক প্রধানমন্ত্রী ইমরান খানের বাণিজ্য উপদেষ্টা আব্দুল রজাক দাউদ ভারতের সঙ্গে পুনরায় বাণিজ্য শুরু করার পক্ষে তাঁর মতামত জানিয়েছেন ।  দাউদ বলেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে পুনরায় বাণিজ্য শুরু হওয়া উচিৎ কারণ এর ফলে দুই দেশই লাভবান হবেন। পাকিস্তানের সংবাদপত্রে এ খবর প্রকাশিত হয়েছে।

পাকিস্তানের বাণিজ্য উপদেষ্টার এই মন্তব্যের পর ভারতের দিক থেকে কোনও ইতিবাচক বার্তা আসা কিনা সেদিকেই নজর থাকছে সকলের।বিশেষজ্ঞরা মনে করছেন, সম্প্রতি পাকিস্তানের অর্থনৈতিক পরিস্থিতি মহা সঙ্কটে । দেশের অভ্যন্তরে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মীরা ঠিকমতো বেতন না পাওয়ায় বিভোক্ষে সামিল হয়েছে । এই পরিস্থিতিতে অর্থনৈতিক চাকা ঘোরাতেই দিল্লির  সঙ্গে বাণিজ্য চালু করতে চাইছে পাকিস্তান। ভারত বরাবরই প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখে । এখন দেখার বিষয় ইসলামাবাদের সঙ্গে নতুন করে বৈষয়িক সম্পর্ক গড়তে আদৌ আগ্রহী কিনা ভারত?

উল্লেখ্য, ২০১৯ সালের ৫ অগস্ট জম্মু কাশ্মীর থেকে বিশেষ তকমা প্রত্যাহার হওয়ার পর ভারতের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্কের ওপর নিষেধাজ্ঞা জারি করে ইমরান খান প্রশাসন। ২০২১ সালের মার্চ মাসে পাকিস্তানের অর্থনৈতিক সমন্বয়ক কমিটি ভারত থেকে চিনি ও তুলা আমদানি করার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে। কিন্তু বিদেশ মন্ত্রকের সঙ্গে আলোচনা না করেই বাণিজ্য মন্ত্রকের এই সিদ্ধান্ত নিয়ে পাক প্রশাসনের অন্দরে ক্ষোভেপ আগুন দেখা দেওয়ার কারণে দ্রুত সিদ্ধান্ত প্রত্যাহার করে বাণিজ্য মন্ত্রক।

 


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!