- এই মুহূর্তে দে । শ
- জানুয়ারি ১৫, ২০২৫
‘অপরাধ করলে কেউ ছাড় পাবে না’ – পলতায় সেবাশ্রয় স্বাস্থ্যশিবির থেকে বললেন অভিষেক
মানুষের জীবন মণিমুক্তোর মতো দামি, কারো গাফিলতিতে মৃত্যু হলে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিৎ, স্যালাইনকাণ্ড নিয়ে মন্তব্য অভিষেকের। ‘দলের শৃঙ্খলার উর্দ্ধে কেউ নন’, অপরাধ করলে ছাড় নয় গোষ্ঠীদ্বন্দ্ব প্রসঙ্গে হুশিয়ারি তৃনমূলের সর্বভারতীয় সম্পাদকের।
বুধবার ডায়মন্ড হারবারে নিজের সংসদীয় ক্ষেত্র পলতায় সেবাশ্রম স্বাস্থ্যশিবির ক্যাম্পের পরিদর্শনে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ক্যাম্পের প্রসঙ্গে তিনি জানিয়েছেন প্রায় ২.৫ লাখ মানুষ চিকিৎসা পরিসেবা নিয়েছেন। ভবিস্যতে প্রত্যেক বুথে স্থাস্থ্যশবির করবার স্বপ্ন তাঁর। বাংলার প্রতিটা জেলার বিধায়ক, সাংসদ থেকে পঞ্চায়েত প্রধান পর্যন্ত কেউ যদি তাঁদের এলাকায় স্বাস্থ্যশিবির আয়োজন করলে পাশে থাকবার আশ্বাস দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সাংবাদিকদের মুখোমুখি হয়ে একের পর এক প্রসঙ্গে মুখ খুলেছেন তিনি।
মেদেনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রসূতি মৃত্যুকে কেন্দ্র করে রাজ্য উত্তাল। এবার স্যালাইন কাণ্ডে মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, ‘কারও গাফিলতির কারণে যদি কোনও প্রসূতির মৃত্যু হয়ে থাকে তবে কঠোর থেকে কঠোরতম সাজা দেওয়া হবে। দৃষ্টান্তমূলক শাস্তি হবে। কারণ মানুষের প্রাণের থেকে বড় কিছু নেই।’ রাজ্য পুলিশ প্রশাসনের উপর পূর্ণ ভরসার কথা বলেছেন তিনি। বাঙ্গলার সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অভিষেক বলেছেন, রাজ্যের চিকিৎসা ব্যবস্থাকে প্রশ্নের মুখে ফেলা হচ্ছে, তার সাথে আমি একমত নয়। বাংলার সরকার চিকিৎসা ব্যবস্থার জন্য অনেক কিছু করেছে। স্বাস্থ্যসাথী কার্ডে প্রান্তিক মানুষেরা চিকিৎসা পান। ‘ যদি কারো কারো গাফিলতিতে মৃত্যু হয়ে থাকে, তাহলে দোষিদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিৎ, মানুষের জীবন মণিমুক্তোর মতো দামি।’
আরজি করের ঘটনা প্রসঙ্গে তিনি বলেছে, ‘কোনও সরকার জ্যোতিষ বা গণৎকার নয়, আগে থেকে জানা যায় না কী ঘটবে। একটা ঘটনা ঘটলে জেলা বা রাজ্য প্রশাসন কী ব্যবস্থা নিচ্ছে সেটা অনেক কিছু বলে দেয়। আরজি করের ঘটনায় সঞ্জয় রায়কে কলকাতা পুলিশ ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছিল। সেই মামলার সমাধান করতে CBI-এর পাঁচ মাস লাগল। এ প্রশ্ন তো কেউ করে না।’ একমাত্র বাংলা এমন রাজ্য যেখানে দলের কেউ অপরাধ করলেও, রেয়াত করা হয় না। মালদায় তৃণমূল নেতা দুলাল সরকারের খুনে মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। একই সাথে বলেছেন, “তৃণমূল বিশাল এক পরিবার, পরিবারের সদস্যদের মধ্যে মলোমালিন্য হতেই পারে, কিন্তু দলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দোপাধ্যায়ের সীদ্ধান্ত সবাইকে মেনে চলতে হবে। দলীয় শৃঙ্খলার বাইরে কেউ নয়। মানুষের কাছে যান, কাজ করুন। এলাকা দখল করে যারা ভোটে জিততে চান আগামীদিনে তৃণমূলের দরজা তাঁদের জন্য বন্ধ থাকবে। ” ইতিমিধ্যে দুর্নীতি ও গোষ্টিদ্বন্দ্বের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, এবার একই সুর অভিষেকের কণ্ঠে। খারিজ করে দিয়েছেন শিল্পী বয়কট প্রসঙ্গ। বলেছেন, তৃণমূল বয়কটের রাজনীতিতে বিশ্বাস করে না, এখন যারা শিল্পী বয়কটের কথা বলছেন তাঁদের মধ্যে অনেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নানান সময়ে নানান কুকথা বলেছেন। বয়কটের রাজনীতি হলে তাঁরাও তো দলে থাকতে পারতেন না।
তবে, সেবাশ্রয় ক্যাম্পের সাফল্য দেখে উচ্ছ্বসিত ডায়মন্ড হারবারের সাংসদ। জানিয়েছেন প্রায় ২.৫ লক্ষ মানুষ পরিষেবা নিয়েছেন। একদিনে ৮০ হাজার রেজিস্ট্রেশনের তথ্য দিএছেন। ‘এত মানুষ হয়তো ভোট দিতেও আসেন না’ মন্তব্য সাংসদের। তবে শুধু ডায়মণ্ড হারবার এলাকার মানুষই নন, বিভিন্ন জেলা থেকে মানুষ এখানে আসছেন। এ প্রসঙ্গে সাঙ্গবাদিকরা প্রশ্ন করেন, তাহলে কি জেলায় স্বাস্থ্যব্যবস্থার পরিকাঠামো নিয়ে প্রশ্ন ওঠে না, কৌশলে সে প্রশ্ন এড়িয়ে গেলেন অভিষেক। ক্যাম্পে দ্রুত রোগিদের টেস্ট করিয়ে রিপোর্ট দিয়ে দেওয়া হচ্ছে। আমাদের যতটা সামর্থ্য চেষ্টা করছি। কাউকে খালি হাতে ফেরাতে চাইনা’ তিনি জানিয়েছেন, আগামী ১৬ থেকে ২০ জানুয়ারি পর্যন্ত সেবাশ্রয়ের মেগা ক্যাম্প চলবে। সেখানে এতদিন ধরে দেখা সমস্ত কেসের ফলো আপ করা হবে।।
❤ Support Us







