Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • আগস্ট ২৮, ২০২৩

আমার পদবি মোদি নয়, মাল্যও নয়, আমি মাথা নীচু করি না। ছাত্র পরিষদের মঞ্চ থেকে কেন্দ্রকে হুঁশিয়ারি অভিষেকের

আরম্ভ ওয়েব ডেস্ক
আমার পদবি মোদি নয়, মাল্যও নয়, আমি মাথা নীচু করি না। ছাত্র পরিষদের মঞ্চ থেকে কেন্দ্রকে হুঁশিয়ারি অভিষেকের

আমার পদবি মোদি নয়, মাল্যও নয়, আমার পদবি বন্দ্যোপাধ্যায়, পালানোর লোক আমি নই, তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে মেয়ো রোডের অনুষ্ঠান মঞ্চ থেকে ফের বিরোধীদের হুঙ্কার দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, আমি চিকিৎসার জন্য বাইরে গিয়েছি। সংবাদমাধ্যমে এমন হাওয়া তোলা হল যে আমি নাকি আর ফিরব না। দেখেছেন? দেখেছেন? আমার পদবি মোদি নয়, আমার চোকসি নয়, আমার পদবি মালিয়া নয়, আমার পদবি বন্দ্যোপাধ্যায়। আমরা মাথা নীচু করি না। আমার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা মাথা উঁচু করে লড়তে জানি। মাথা নীচু করে বশ্যতা স্বীকার করে দিল্লির কাছে আত্মসমর্পণ করতে জানি না।

অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন বলেন,  যাঁরা বলেছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঢুকতে দেব না, তাঁরা কোথায় গেলেন? বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর আমায় ঠাকুরবাড়িতে ঢুকতে দেননি। বলেছিলেন যে অ্যাপয়েন্টমেন্ট লাগবে। চমকানো নেতা দিলীপ ঘোষ নিজে বুথ হেরে গিয়েছেন। বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার যে গ্রামটি দত্তক নিয়েছেন, সেই গ্রামে হেরেছেন। আর পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তো পুরসভা ভোটে নিজের বুথে হেরেছেন।

অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন ছাত্র সমাবেশে তাঁর বক্তব্যের মাধ্যমে বুঝিয়ে দেন, কেন্দ্রের বিজেপি সরকার রাজ্যের তৃণমূল সরকারের সঙ্গে পেরে না উঠে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দিয়ে তৃণমূলকে, তৃণমূল নেতাদের, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কলুষিত করতে চাইছেন। তবে জনতার আদালতে অভিষেক বিজেপি নেতাদের জের পরাজিত করেছেন সেটা পঞ্চায়েত নির্বাচনের ফলেই প্রমাণ, তাঁর বক্তব্যে অভিষেক এই বার্তা যুবদের দিয়েছেন এদিন। তিনি তাঁর ভাষণে বুঝিয়ে দিয়েছেন, লোকসভা নির্বাচন যত এগিয়ে আসবে কেন্দ্রের বিজেপি সরকার ততই বিরোধীদের বিরুদ্ধে কুৎসা করবে, এজেন্সি লাগিয়ে হয়রান করবে। এটা শুধু যে বাংলায় হচ্ছে তা নয়, সারা দেশে যেখানে বিজেপি বিরোধী সরকার আছে সেখানেই বিজেপি এই পন্থা নিয়েছে তাই বিজেপিকে দেশ থেকে আগামী ২০২৪-এর লোকসভা নির্বাচনে উৎখাত করতে হবে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!