Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • সেপ্টেম্বর ২৬, ২০২৫

অমিত কন্ঠে ‘সোনার বাংলা’ ! তীব্র নিন্দা অভিষেকের

আরম্ভ ওয়েব ডেস্ক
অমিত কন্ঠে ‘সোনার বাংলা’ !  তীব্র নিন্দা অভিষেকের

কলকাতায় পুজো উদ্বোধন করতে এসে ভোটার মুখে আবার দেশের স্বারাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ‘সোনার বাংলা’ গড়ার ডাক দিয়েছেন। শাহের দাবি আগামী বিধানসভা নির্বাচনে বাংলায় পালা বদল হবে। অমিত শাহের এই বক্তব্যের কড়া সমালোচনা করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সমালোচনার ঝাঁজ বাড়িয়ে বলেছেন, ‘সোনার বিহার’, সোনার উত্তরপ্রদেশ’, ‘সোনার মহারাষ্ট্র’ কেন হয়নি ?” শুক্রবার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মজয়ন্তীতে কলকাতার বিদ্যাসাগর কলেজে মাল্যদান করতে যান অভিষেক। ২১-এর নির্বাচনের আগে অমিত শাহের মিছিলের পরেই বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনাকে মনে করিয়ে বিজেপির তীব্র সমালোচনা করেন তৃণমূলের সৰ্বভারতীয় সাধারণ সম্পাদক।

২১-এর নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখেও একাধিকবার ‘সোনার বাংলা’ গড়ার কথা শোনা গিয়েছিল। ২৬-এর নির্বাচনের কয়েকমাস আগে ফের পুরনো রেকর্ড বাজতে শোনা গেলো শান অমিত শাহের গলায়। বিজেপি নেতা ও কলকাতা পুরসভার কাউন্সিলর সজল ঘোষের পুজো সন্তোষ মিত্র স্ক্যোয়ারের উদ্বোধনে এসে রাজ্যে পালাবদলের ডাক দেন অমিত শাহ। পাল্টা বিজেপিশাসিত রাজ্যগুলিতে জন পরিষেবার দুরাবস্থার কথা তুলে সমালোচনায় মুখর হন অভিষেক। তৃণমূল সাংসদ বলেন, ‘দু’দিন আগেই বিহারে সড়ক ধসে পড়ে গিয়েছিল, তা হলে সোনার বিহার হয়েছে? গুজরাটে রোজ ব্রিজ ভেঙে পড়ে, মহারাষ্ট্রেও সেতু ভেঙে পড়ে — সোনার মহারাষ্ট্র, সোনার গুজরাট হয়েছে?’

প্রসঙ্গত, সোমবার রাতের বৃষ্টিতে মঙ্গলবার সকাল থেকেই গোটা কলকাতা জলমগ্ন হয়ে পড়ে। স্তব্ধ হয়ে যায় শহরের একাংশের যান চলাচল ব্যবস্থা। চূড়ান্ত হয়রানির মধ্যে পড়তে হয় শহরবাসীকে। যা নিয়ে শাসকদলকে কাঠগড়ায় তুলেছিল বিরোধীরা। সেই প্রসঙ্গ টেনে অভিষেকের জবাব, ‘আমাদের রাজ্যকে বকেয়া টাকা না দিয়ে সেই টাকা বিজেপি শাসিত রাজ্যের কাজে লাগাচ্ছে কেন্দ্র। আমাদের এখানে ৪ ঘণ্টায় ৩০০ মিমি বৃষ্টি হয়েছিল। কিছু অসুবিধা হবেই। সব কিছুতেই রাজনীতি দেখলে বাংলার ইচ্ছাশক্তিও দেখুন। সামনের রাস্তাতে ৪৮ ঘণ্টার মধ্যেই জল নেমে গিয়েছে। কলকাতা শহর জলমগ্ন থাকলে অমিত শাহ এদিক-ওদিক ঘুরতে পারতেন?’


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!