Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • অক্টোবর ১৬, ২০২৫

ছাব্বিশের ভোটের আগে অভিষেকের ডিজিটাল মাস্টারস্ট্রোক: ‘আমি বাংলার ডিজিটাল যোদ্ধা’ কর্মসূচিতে যুবসমাজকে আহ্বান

আরম্ভ ওয়েব ডেস্ক
ছাব্বিশের ভোটের আগে অভিষেকের ডিজিটাল মাস্টারস্ট্রোক: ‘আমি বাংলার ডিজিটাল যোদ্ধা’ কর্মসূচিতে যুবসমাজকে আহ্বান

বর্তমান যুগে প্রযুক্তির প্রভাব সর্বত্র। মানুষের হাতে হাতে মোবাইল ফোন, আর সেই প্রযুক্তিকে হাতিয়ার করেই নতুন রাজনৈতিক কৌশল গ্রহণ করলেন তৃণমূল সাংসদ ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে অভিষেকের নতুন কর্মসূচি—‘আমি বাংলার ডিজিটাল যোদ্ধা’—নিয়ে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে আলোচনার ঝড়।

এই কর্মসূচির মূল লক্ষ্য ডিজিটাল মাধ্যমে বাংলার সংস্কৃতি, কৃষ্টি, ঐতিহ্য ও উন্নয়নের বার্তা পৌঁছে দেওয়া রাজ্যের প্রতিটি প্রান্তে, এমনকি দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক স্তরেও। পাশাপাশি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়ানো ভুয়ো খবর ও প্রোপাগান্ডার বিরুদ্ধে তথ্যনির্ভর লড়াই গড়ে তোলাও এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।

সমাজমাধ্যমে অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছেন, “আমাদের প্রিয় মাতৃভূমি বাংলা আজ বহিরাগত বাংলা-বিরোধী জমিদারদের হাতে অপমানিত, লাঞ্ছিত ও কালিমালিপ্ত— যারা মিথ্যা ও অপপ্রচারকে হাতিয়ার করে বাংলার ভাবমূর্তি নষ্ট করছে, বিশেষ করে এই মুহূর্তে যখন এই লড়াই ডিজিটাল দুনিয়ায় প্রবলভাবে বৃদ্ধি পেয়েছে।”

তিনি আরও বলেন, “এখন আমাদের দায়িত্ব হল বাংলার অধিকার, মর্যাদা ও সত্য রক্ষার জন্য দৃঢ়তার সঙ্গে সামনে এগিয়ে আসা। তাই আমি শুরু করছি ‘আমি বাংলার ডিজিটাল যোদ্ধা’—একটি জনশক্তিনির্ভর, তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা ডিজিটাল আন্দোলন। যার লক্ষ্য বাংলার কৃষ্টি-সংস্কৃতি-ঐতিহ্য-পরিচয়কে রক্ষা করা, সত্যকে প্রতিষ্ঠা করা এবং বাংলার গর্ব ও অগ্রগতির বার্তা ছড়িয়ে দেওয়া – ভারতের প্রতিটি প্রান্তে এবং সমগ্র বিশ্বে।”

তরুণ প্রজন্মকে সরাসরি আহ্বান জানিয়ে অভিষেক লেখেন, “যে সকল তরুণ-তরুণী বাংলাকে অপমানিত হতে দিতে চায় না, তাঁদের উদ্দেশে আমার আহ্বান – এটাই আপনাদের সময়। ডিজিটাল যোদ্ধা হিসেবে যোগ দিয়ে বাংলার ভবিষ্যতকে আরও শক্তিশালী করুন। নিচের লিঙ্কে গিয়ে রেজিস্টার করুন এবং একসাথে দেখিয়ে দিন বিশ্বকে—যখন বাংলার মানুষ একত্রে গর্জন করে, তখন কী অসাধ্য সাধন করা যায়।”

‘আমি বাংলার ডিজিটাল যোদ্ধা’ কার্যক্রমে অংশ নিতে একটি অনলাইন রেজিস্ট্রেশন লিঙ্কও শেয়ার করা হয়েছে। এখন দেখার বিষয়, এই ডিজিটাল জনআন্দোলন আগামী নির্বাচনে কতটা প্রভাব ফেলতে পারে এবং কতটা উৎসাহের সঙ্গে


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!