Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • আগস্ট ১৮, ২০২৩

ছাত্রমৃত্যুর ঘটনায় ধৃত সপ্তককে নিয়ে ৯ অগাস্টের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ

আরম্ভ ওয়েব ডেস্ক
ছাত্রমৃত্যুর ঘটনায় ধৃত সপ্তককে নিয়ে ৯ অগাস্টের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রমৃত্যুর ঘটনায় ৯ অগাস্ট সেই অভিশপ্ত রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হোস্টেলে কি হয়েছিল তার পুনর্নির্মাণ করতে ছাত্রমৃত্যুর ঘটনায় ধৃত সপ্তক কামিল্লাকে শুক্রবার লালবাজার থেকে যাদবপুর মেন হোস্টেলে নিয়ে আসে পুলিশ। এর আগে এই ঘটনায় ধৃত সৌরভ চৌধুরীকে এই মেন হোস্টেলে নিয়ে এসে ৯ অগাস্ট রাতের ঘটনার পুনর্নির্মাণ করে পুলিশ।

কেন এই পুনর্নির্মাণ ? পুলিশ আসলে জানতে চাইছে ৯ অগাস্ট রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হোস্টেলে প্রথম বর্ষের ওই পড়ুয়ার ওপর কি ভাবে র্যাগিং করা হয়েছিল। পুলিশের জেরার সময় প্রথমে ৯ জন ছাত্রই এক রকম শেখানো বুলি আওরে ছিল। তার পর পুলিশি জেরার চাপে পরে প্রথমে ধৃত তিনজন মুখ খোলে। তার ভিত্তিতেই জানা যায় বাকি ৬ জনের নাম।

এদিন হোস্টেলের তিন তোলার ৬৮ নম্বর ঘরে নিয়ে আসা হয় সপ্তককে। ধৃতেরা স্বীকার করেছে র‌্যাগিংয়ের কথা। আলাদা আলাদা করে সবার কাছ থেকে বয়ান নেওয়া হলেও সবার বয়ানের মধ্যে কিছু কিছু অসঙ্গতি রয়েছে। তাই পুলিশ জানতে চাইছে মৌখিক ভাবে ধৃত এই ৯ জন পড়ুয়া ৯ অগাস্ট রাতের ঘটনার বিবরণ দিতে গিয়ে যা বলেছে তার সঙ্গে পুনর্নির্মাণের সময়কার বর্ণনা মিলছে কি না। এদিন সপ্তককে নিয়ে প্রথমে যাদবপুর থানায় লালবাজার থেকে নিয়ে আসা হয়। সেখান থেকে তাকে হোস্টেলের তিন তোলার ৬৮ নম্বর ঘরে নিয়ে যাওয়া হয়। এর পর জানতে চাওয়া হয় কখন ওই প্রথম বর্ষের পড়ুয়াকে র্যাগিং করা শুরু হয়েছে?  কোথায় র্যাগিং হয়েছে?  কারা কারা সেখানে ছিল? তাদের ভূমিকা কি ছিল? প্রথম বর্ষের ওই পড়ুয়াকে বিবস্ত্র করে কোন কোন ঘরে ইন্ট্রোর জন্য পাঠানো হয়েছিল? এই পুরো ঘটনায় করা করা জড়িত ছিল? তাদের কার কি ভূমিকা ছিল? শেষ পর্যন্ত ওই পড়ুয়াকে ওপর থেকে ফেলে দেওয়া হয় না সে নিজে ঝাঁপ দেয়? কারা  তাকে কোন অবস্থায় হাসপাতালে নিয়ে গিয়েছিল? কারা সেই সময় হাসপাতালে গিয়েছিল? কারা বা কার নির্দেশে হোস্টেলে পুলিশ, মিডিয়া ঢুকতে না দেওয়ার জন্য কাকে নির্দেশ দেওয়া হয়েছিল? হোস্টেলের গেটে কার নির্দেশে কে তায়ালা দিয়েছিল?  হোস্টেল সুপারকে ডাকা হয়েছিল? কে ডিন অফ স্টুডেন্টস কে ফোন করেছিল? পুরো এই পুনর্নির্মানটি ভিডিও রেকর্ডিং করা হয়। পুনর্নির্মাণের শেষে সপ্তককে আবার যাদবপুর থানায় নিয়ে আসা হয়। পুলিশ সূত্রে জানা গেছে একে একে বাকি ধৃতদেরও পুনর্নির্মাণের জন্য এই হোস্টেলে নিয়ে আসা হবে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!