- এই মুহূর্তে ন | ন্দ | ন | চ | ত্ব | র
- নভেম্বর ১২, ২০২৫
মাঝরাতে বাড়িতে অজ্ঞান হয়ে হাসপাতালে ভর্তি অভিনেতা গোবিন্দা
সোমবার অসুস্থ অভিনেতা ধর্মেন্দ্রকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন গোবিন্দা। অসুস্থতার কোনও লক্ষণ কারও চোখে পড়েনি। মঙ্গলবার রাতে বাড়িতে হঠাৎই অজ্ঞান হয়ে পড়েন ৬১ বছর বয়সী অভিনেতা গোবিন্দা। জরুরি অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত অবস্থা স্থিতিশীল।
গোবিন্দার আইনি উপদেষ্টা ও বন্ধু ললিত বিন্দাল গোবিন্দাকে হাসপাতালে ভর্তির কথা জানিয়েছেন। তিনি জানান, গোবিন্দা মঙ্গলবার গভীর রাতে বাড়িতে পড়ে যান এবং অজ্ঞান হয়ে যান। এরপরই টেলিফোনে চিকিৎসকের সঙ্গে কথা বলেন গোবিন্দার পরিবারের লোকজন। ডাক্তারের পরামর্শ অনুসারে তাঁকে ওষুধ দেওয়া হয়। পরে গোবিন্দাকে জুহুর ক্রিটিক্যাল কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর চিকিৎসা চলছে।
ললিত বিন্দাল সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘বাড়িতে অজ্ঞান হয়ে যাওয়ার পর ডাক্তারের সঙ্গে পরামর্শ করে গোবিন্দাকে ওষুধ দেওয়া হয়েছিল। এরপর ১ টা নাগাদ হাসপাতালে আইসিসিইউ–তে ভর্তি করা হয়। বেশ কয়েকটা পরীক্ষা–নিরীক্ষা করা হয়েছে। রিপোর্টের অপেক্ষায় আছি। এখন অবস্থা স্থিতিশীল।’ আজ একজন স্নায়ু বিশেষজ্ঞ গোবিন্দাকে দেখবেন।
গত বছর অক্টোবরে নিজের লাইসেন্সপ্রাপ্ত রিভলবার থেকে গুলিবিদ্ধ হয়েছিলেন গোবিন্দা। পরিস্কার করে লাইসেন্সপ্রাপ্ত রিভলবারটি আলমারির ভেতরে রাখতে গিয়ে হাত থেকে পড়ে যায়। এরপর গুলি ছিটকে গিয়ে তাঁর হাঁটুর নীচে লাগে। সঙ্গে সঙ্গে গোবিন্দাকে জুহুর বাড়ির কাছে ক্রিটিকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। একঘন্টা ধরে অস্ত্রোপচারের পর গুলিটি বার করা হয়।
❤ Support Us








