Advertisement
  • দে । শ
  • ডিসেম্বর ১, ২০২৫

তামাকজাত পণ্যে বাড়তি সেস: শীতকালীন অধিবেশনে বিল আনছেন নির্মলা

আরম্ভ ওয়েব ডেস্ক
তামাকজাত পণ্যে বাড়তি সেস: শীতকালীন অধিবেশনে বিল আনছেন নির্মলা

তামাকজাত পণ্যের উপর আরও কঠোর নিয়ন্ত্রণ ও রাজস্ব বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় সরকার নতুন সেস আরোপের প্রস্তুতি নিচ্ছে। এই শীতকালীন অধিবেশনের সোমবার অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সংসদে দু’টি গুরুত্বপূর্ণ বিল পেশ করতে চলেছেন—Central Excise (Amendment) Bill, 2025 এবং Health Security to National Security Cess Bill, 2025। বিশেষজ্ঞদের মতে, এই নতুন কাঠামো কার্যকর হলে তামাকজাত পণ্যের দাম বাড়া প্রায় নিশ্চিত, কমার কোনও সম্ভাবনাই নেই।

বর্তমানে সিগারেট, জর্দা, সেন্টেড টোব্যাকো, সিগার, হুক্কা ইত্যাদি পণ্যে জিএসটি সেস (GST Compensation Cess) বসে। কিন্তু নতুন বিল কার্যকর হলে সেস আরোপের ক্ষমতা আর GST কাউন্সিলের অধীনে থাকবে না; সরাসরি কেন্দ্রীয় সরকারের হাতে চলে যাবে। ফলে এক্সাইজের মাধ্যমে তামাকজাত পণ্যের ওপর নিয়ন্ত্রণ ও কর বৃদ্ধি করার পথ আরও সহজ হবে।

খসড়া আইনে পানমশলা ও গুটখার মতো নির্দিষ্ট পণ্যের ক্ষেত্রে নতুন সেস আরোপের প্রস্তাব রয়েছে, যা উৎপাদন পরিমাণ নয়, বরং কারখানার প্রতিটি মেশিনের উৎপাদন ক্ষমতার ভিত্তিতে ধার্য করা হবে। প্রস্তাবিত আইন ভঙ্গ করলে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড ও বড় অঙ্কের জরিমানার কথা বলা হয়েছে।

এ ছাড়া ‘সিন গুডস’—যেমন সিগারেট ও অন্যান্য ক্ষতিকারক পণ্য—এর উপরও অতিরিক্ত সেস বসাতে পারে কেন্দ্র। জনস্বার্থের কথা বিবেচনা করে এই তালিকায় আরও পণ্য যুক্ত করার কথাও ভাবা হচ্ছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!