- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- আগস্ট ৪, ২০২৩
২০৩০ কমনওয়েলথ গেমসের বিড বাতিল করল কানাডার আলবার্টা
কমনওয়েলথ গেমস আয়োজন নিয়ে সমস্যা চলছেই। ২০২৬ কমনওয়েলথ গেমসের আয়োজনের দায়িত্ব ছিল অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ার। কিন্তু বাজেট বেশি হয়ে যাওয়ার জন্য গেমস আয়োজনের দায়িত্ব থেকে সরে এসেছে ভিক্টোরিয়া। ভিক্টোরিয়ার দেখানো পথেই এবার হাঁটছে কানাডার আলবার্টা। ২০৩০ কমনওয়েলথ গেমসের আয়োজনের পরিকল্পনা ছিল কানাডার এই প্রদেশের। কিন্তু গেমস আয়োজনের বিশাল আর্থিক বোঝা টানার ক্ষমতা না থাকায় বিড থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে আলবার্টা।
আলবার্টার প্রাথমিক পরিকল্পনা ছিল ২০৩০ সালে আগস্টে ১১ দিনের মধ্যে গেমসের ইভেন্ট আয়োজন করার। ইভেন্টগুলি ক্যালগরি, এডমন্টন ও সুতিনা নেশন ও এনোক ক্রি নেশনে ছড়িয়ে দেওয়া। কমনওয়েলথ গেমস আয়োজনের বাজেট প্রায় ২.৭ বিলিয়ন পাউন্ড ছাড়িয়ে যাচ্ছে। এত টাকা খরচ করার মতো ক্ষমতা আলবার্টা প্রদেশের নেই বলে জানিয়েছেন সেখানকার পর্যটন ও ক্রীড়ামন্ত্রী জোসেফ শো। তিনি বলেছেন, ‘এত পরিমান আর্থিক বোঝা বহন করা প্রদেশের কাছে খুবই কঠিন।’
কমনওয়েলথ গেমস ফেডারেশনকে ধন্যবাদ জানিয়ে জোসেফ শো বলেছেন, ‘বিশাল পরিমান আর্থিক বোঝা বহন করার ক্ষমতা এই মুহূর্তে আলবার্টার নেই। তবে আমরা বিশ্বাস করি ভবিষ্যতে কানাডার এই প্রদেশ কমনওয়েলথ গেমসের দুর্দান্ত আয়োজক হতে পারে।’ আলবার্টা সরে দাঁড়ানোয় ২০৩০ কমনওয়েলথ গেমস আয়োজন করার আর কোনও দাবিদার নেই।
❤ Support Us






