Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • নভেম্বর ১৪, ২০২৫

কলিঙ্গ, অঙ্গের পর এবার হবে বঙ্গ জয়, দাবি শুভেন্দুর । বিহারের মডেল বাংলায় চলবে না, পাল্টা তোপ কুণালের

আরম্ভ ওয়েব ডেস্ক
কলিঙ্গ, অঙ্গের পর এবার হবে বঙ্গ জয়, দাবি শুভেন্দুর । বিহারের মডেল বাংলায় চলবে না, পাল্টা তোপ কুণালের

বিহারের বিধানসভা নির্বাচনের ফল গণনা বলে দিচ্ছে এনডিএ জোট বিহারে শাসন ক্ষমতায় আস্তে চলেছে। এই ফল দেখে কেন্দ্রিয়মন্ত্রী গিরিরাজ সিং বলেছেন, “বিহার জয় করেছি, এবার লক্ষ বাংলা জয়।” রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ব,লিখেছেন, “আগে বলা হত অঙ্গ-বঙ্গ-কলিঙ্গের দেশ। অঙ্গ জয় হল আজ, কলিঙ্গ জয় হয়েছে। এবার বংগো জয় করবে বিজেপি।” এই বলে রাজ্য বিধানসভা থেকে লাড্ডুর থালা হাতে বিধানসভা থেকে দলীয় বিধায়কদের নিয়ে বিধানসভার বাইরে বেরিয়ে এসে সেই লাড্ডু বিলি করেছেন। দিয়েছেন মোদির জয়ধ্বনি। কোনও কোনও বিজেপি বিধায়ক গলায় ব্যান্ড ঝুলিয়ে তা বাজিয়েছেন।

এদিকে বিজেপি নেতাদের বিহারের ভোটের ফলের ধারাকে সামনে রেখে বাংলা জয়ে গর্বিত ঘোষণাকে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ ফুৎকারে উড়িয়ে বলেছেন, “ওটা বিহারের সমীকরণ। বাংলার সঙ্গে সম্পর্ক নেই। বাংলায় প্রভাব পড়বে না। বাংলায় উন্নয়ন, ঐক্য, সম্প্রীতি, অধিকার, আত্মসম্মান ফ্যাক্টর। 250+ আসন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আবার মুখ্যমন্ত্রী। কংগ্রেস যে বিজেপি বিরোধিতায় ব্যর্থ, সেটা আবার প্রমাণিত এবং বারবার প্রকট। বিহারে বিজেপি-নীতিশ সম্পর্ক কোন দিকে যায়, কৌতূহল থাকবে। বাংলায় SIR ও আনুষঙ্গিক বিষয়ে বিজেপি ও জাতীয় নির্বাচন কমিশনের চক্রান্ত থাকবে। এজেন্সি ও কেন্দ্রীয় ক্ষমতার অপব্যবহার হবে। এর বিরুদ্ধে তৃণমূলের আন্দোলন চলবে। মানুষের সঙ্গে নিবিড় জনসংযোগে বিজেপির সব চক্রান্ত ব্যর্থ করবে তৃণমূল। বিহার দেখিয়ে বাংলাকে হুমকি দিয়ে বিজেপির যে নেতারা বিবৃতি দিচ্ছেন, হুমকি দিচ্ছেন, তাঁরা অকারণ সময় নষ্ট করছেন। বাংলার মানুষের অধিকার, আত্মসম্মানকে আঘাত করে, শুধু অন্য রাজ্য দেখিয়ে মানুষের ভালোবাসা পাওয়া যায় না। এখানে শীত গ্রীষ্ম বর্ষা, মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা। বিহারসহ বহু রাজ্য তাঁর উন্নয়নের মডেল ফলোও করছেন। বাংলার মানুষ সার্বিক স্বার্থেই তৃণমূলকে সমর্থন করেন এবং করবেন।”

নিজের ফেসবুকে এই বার্তা দিয়ে কুণাল ঘোষ বিজেপিকে যে ২০২৬-এর বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে একটা বড়ো চালেঞ্জ ছুড়ে দিয়েছেন তাতে কোনও সন্দেহ নেই।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!