Advertisement
  • দে । শ
  • ডিসেম্বর ২০, ২০২২

তাজকে কর আদায়ের নোটিশ ! বকেয়া এক কোটি অনাদায়ে সম্পত্তি বাজেয়াপ্তের হুমকি।

আরম্ভ ওয়েব ডেস্ক
তাজকে কর আদায়ের নোটিশ ! বকেয়া এক কোটি অনাদায়ে সম্পত্তি বাজেয়াপ্তের হুমকি।

সপ্তম আশ্চর্য তাজকে কর আদায়ের নোটিশ পাঠিয়ে, বিস্ময় তৈরি করল আগরা পুর নিগম।সেই তাজমহলের সম্পত্তি কিনা বাজেয়াপ্ত করার হুমকি দেওয়া হল!‌

আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার শীর্ষ আধিকারিক, রাজকুমার প্যাটেল সংবাদ মাধ্যমে জানিয়েছেন, তাজমহল কর্তৃপক্ষকে এক কোটি টাকার সম্পত্তি এবং জলকরের বকেয়া মেটানোর জন্য নোটিস পাঠিয়েছে আগ্রা পুরনিগম। ১৫ দিনের মধ্যে এই বকেয়া না মেটালে সম্পত্তি বাজেয়াপ্ত করার হুঁশিয়ারিও দিয়েছে তারা।২০২১-২২ আর ২০২২-২৩ অর্থবর্ষের কর দেয়নি তাজ কর্তৃপক্ষ। ৩৭০ বছরের ইতিহাসে এই প্রথমবার সম্পত্তি কর এবং জলকরের জন্য নোটিস দেওয়া হয়েছে।

শুধু তাজমহল নয়, আগ্রা ফোর্টের জন্যও নোটিশ দেওয়া হয়েছে। পুরনিগমের কাছ থেকে সম্পত্তি কর ও এবং জলকরের নোটিস পেয়ে অবাক আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার (এএসআই) কর্তারা। শীর্ষ আধিকারিক রাজকুমার প্যাটেল বলেছেন, ‘‌তাজমহল এবং আগ্রা ফোর্টকে বকেয়া মেটানোর জন্য ৩টি নোটিস পাঠানো হয়েছে। এর মধ্যে দুটি তাজমহলের জন্য ও একটা আগ্রা ফোর্টের জন্য। আমার মনে হয়, ভুল করে নোটিস পাঠানো হয়েছে। কারন উত্তরপ্রদেশসহ দেশের বিভিন্ন রাজ্যের আইনে উল্লেখ আছে, কোনও সৌধের ক্ষেত্রে সম্পত্তি কর প্রযোজ্য নয়।’‌

রাজকুমার প্যাটেল আরও বলেন, ‘‌সম্পত্তি কর ছাড়াও কেন জলকর চাওয়া হয়েছে, বুঝতে পারছি না। আগে কখনও এই ধরণের দাবি করা হয়নি। তাছাড়া আমরা তো বানিজ্যিক উদ্দেশ্যে জল ব্যবহার করি না। তাজ কমপ্লেক্সের ভেতর যা আছে তা জনসাধারণের পরিষেবার জন্য। তাই বকেয়া বিল দেওয়ার কোনো প্রশ্নই নেই। এর আগেও ক্যান্টনমেন্ট বোর্ড আমাদের আগ্রা দুর্গের জন্য পাঁচ কোটি টাকা করের নোটিসও পাঠিয়েছিল। আমরা তাদের উত্তর দিয়েছি, স্মৃতিসৌধগুলোকে সংশ্লিষ্ট সরকারি আইন ছাড় দেয়।’ এদিকে, আগ্রার পুরনিগমের এক শীর্ষ কর্তা জানিয়েছেন, কীভাবে নোটিশ জারি হল, তা নিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!