Advertisement
  • এই মুহূর্তে ন | ন্দ | ন | চ | ত্ব | র
  • নভেম্বর ১০, ২০২৫

ঐশ্বর্যে পরাস্ত কেন্দ্রীয় দফতর, ট্রাইব্যুনালের রায়ে কী নির্দেশ ?

আরম্ভ ওয়েব ডেস্ক
ঐশ্বর্যে পরাস্ত কেন্দ্রীয় দফতর, ট্রাইব্যুনালের রায়ে কী নির্দেশ ?

আয়কর দপ্তরের সঙ্গে ৪.৬ কোটি টাকার কর-বিতর্কে বড় জয় পেলেন বলিউডের গ্ল্যামার কুইন ও বিশ্বসুন্দরী ঐশ্বর্য রাই বচ্চন। ইনকাম ট্যাক্স ফাইলিং নিয়ে শুরু হওয়া এই বিরোধে মুম্বই ইনকাম ট্যাক্স আপিলেট ট্রাইব্যুনাল শেষ পর্যন্ত ঐশ্বর্যের পক্ষেই রায় দিয়েছে।

ঘটনার সূত্রপাত ২০২৩-২৪ আর্থিক বছরে, যখন ঐশ্বর্য তাঁর মোট আয় ৩৯.৩৩ কোটি টাকা হিসাবে ঘোষণা করেন। এর মধ্যে বিনিয়োগ থেকে প্রাপ্ত ২.১৪ কোটি টাকাও অন্তর্ভুক্ত ছিল। তিনি নিজেই স্বেচ্ছায় ৪৯.০৮ লক্ষ টাকার “ভলানটারি ডিসঅ্যালাওয়েন্স” ঘোষণা করেন।

তবে তাঁর রিটার্ন খতিয়ে দেখে আয়কর দপ্তর থেকে একটি নোটিস পাঠানো হয়। ট্যাক্স অ্যাসেসিং অফিসার (AO) ঐশ্বর্যের ঘোষিত ডিসঅ্যালাওয়েন্সের হিসাব পরিবর্তন করে সেটি ৪.৬০ কোটি টাকা হিসেবে নির্ধারণ করেন, যার ফলে তাঁর মোট আয় বেড়ে দাঁড়ায় ৪৩.৪৪ কোটি টাকা। ঐশ্বর্যের যুক্তি খারিজ করে দেন ওই কর্মকর্তা, যার পর তিনি আইএটি (ITAT)-এ তে আপিল করেন।

ট্রাইব্যুনাল ঐশ্বর্যের আপিল খতিয়ে দেখে জানায়, তাঁর বিনিয়োগ সংক্রান্ত নথি যথাযথভাবে যাচাই না করেই এও সিদ্ধান্ত নিয়েছিলেন। ট্রাইব্যুনাল মন্তব্য করে যে, মোট খরচ ও ডিসঅ্যালাওয়েন্সের হিসাবের মধ্যে অসামঞ্জস্যতা ছিল এবং ট্যাক্স অফিসারের-এর মূল্যায়ন “অযৌক্তিক”। ফলে ঐশ্বর্য রাই বচ্চনের দাবিই গৃহীত হয়েছে।

উল্লেখযোগ্যভাবে, “ডিসঅ্যালাওয়েন্স” বলতে করদাতার দাবি করা ব্যয় বা ডিডাকশনকে বোঝায়, যা কর কর্তৃপক্ষ করযোগ্য আয় নির্ধারণের সময় বাতিল করে। এই ক্ষেত্রে ট্রাইব্যুনালের রায় ঐশ্বর্যের স্বচ্ছ আয়কর ফাইলিংয়ের প্রতি আস্থা পুনঃপ্রতিষ্ঠা করেছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!