Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুলাই ১৫, ২০২৪

স্বর্ণমন্দিরে খালিস্তানপন্থী নেতাদের মূর্তি স্থাপন ঘিরে শুরু বিতর্ক

আরম্ভ ওয়েব ডেস্ক
স্বর্ণমন্দিরে খালিস্তানপন্থী নেতাদের মূর্তি স্থাপন ঘিরে শুরু বিতর্ক

শিখ সম্প্রদায়ের পবিত্রতম তীর্থ অমৃতসরের হরমন্দির সাহিবকে ঘিরে নতুন বিতর্কের সৃষ্টি হতে চলেছে। স্বর্ণমন্দিরে অবস্থিত জাদুঘরে শিরোমণি গুরুদ্বারা প্রবন্ধক কমিটিকে (এসজিপিসি) শিখ সম্প্রদায়ের সর্বোচ্চ অস্থায়ী আসন, অকাল তখতের জথেদার রঘবীর সিং, তিনজন খালিস্তানপন্থী বিচ্ছিন্নতাবাদী নেতার মূর্তি স্থাপনের জন্য নির্দেশ দিয়েছেন । এই তিন বিচ্ছিন্নতাবাদী নেতা হলেন, হরদীপ সিং নিজ্জার, পরমজিৎ সিং পাঞ্জওয়ার এবং গজিন্দর সিং ।

শনিবার স্বর্ণ মন্দিরের কাছে ‘গুরুদ্বারা শহীদ গঞ্জ বাবা গুরবক্ষ সিং-এর এসজিপিসি ও দল খালসা আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি বক্তৃতা দিচ্ছিলেন। অনুষ্ঠানটির মূল উদ্দেশ্য ছিল ১৯৮১ সালে লাহোরে ইন্ডিয়ান এয়ারলাইন্সের একটি বিমান ছিনতাইকারী দলের নেতা গজিন্দর সিংকে শ্রদ্ধাজ্ঞাপন। বিচ্ছিন্নতাবাদী ধর্ম প্রচারক জার্নাইল সিং ভিন্দ্রানওয়ালের মুক্তির জন্য ওই বিমান হাইজ্যাক করে একদল বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী। তাদের নেতা ছিলেন গজিন্দর সিং।

জথেদার রঘবীর সিং বলেছেন যে, এসজিপিসি-র উচিত তাদের এই ‘আত্মত্যাগ’ এর শ্রদ্ধাস্বরূপ এই প্রতিকৃতিগুলি প্রতিস্থাপন করা। ওই অনুষ্ঠানে তিনি গজিন্দর সিং-এর এক আত্মীয়কে সম্মানিত করেন ।

গজিন্দর সিং গত ৩ জুলাই পাকিস্তানে হৃদ রোগে আক্রান্ত হয়ে মারা যান। ২০০২ সালে ভারত সরকারের ২২০ জন ‘মোস্ট ওয়ান্টেড’ জঙ্গির তালিকায় নাম ছিল এই গজিন্দর সিং-এর।

ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসজিপিসির সভাপতি, হরজিন্দর সিং ধামি। শিরোমণি অকালি দলের দিল্লি শাখার সভাপতি পরমজিত সিং সরনা, পূর্বতন সাংসদ সিমরণজিত সিং মান এবং বহু বিচ্ছিন্নতাবাদী শিখ সংস্থার নেতারা।
খালিস্তান কম্যান্ডো ফোর্সের নেতা ও ভারতের মোস্ট ওয়ান্টেড অপরাধীদের মধ্যে একজন পাঞ্জার পাকিস্তানের লাহোরে ৬মে ২০২৩ সালে অজ্ঞাত পরিচয় আততায়ীর গুলিতে নিহত হন। অপরদিকে অন্য এক বিচ্ছিন্নতাবাদী নেতা নিজ্জর ব্রিটিশ কলম্বিয়ার সারেতে আততায়ীর গুলিতে নিহত হন।

নিজ্জরের মৃত্যুর পর কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এই হত্যাকাণ্ডে ভারতীয় এজেন্টদের জড়িত থাকার সম্ভাব্যতার অভিযোগ করলে ভারতের সঙ্গে কানাডার সম্পর্কে চিড় ধরে।

তবে শনিবারের ওই অনুষ্ঠানে একাধিক হেভিওয়েট শিখ গুরুর উপস্থিতিতে জঙ্গি নেতাদের প্রতিক্রিতি স্থাপনের প্রস্তাবে সরকারের কপালে চিন্তার ভাঁজ দেখা দেওয়াটাই স্বাভাবিক।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!