- এই মুহূর্তে দে । শ
- আগস্ট ২২, ২০২৪
‘খিলাফত’ প্রতিষ্ঠার লক্ষ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর পরিকল্পনা, গ্রেফতার ১৪
আল–কায়দার অনুপ্রেরণায় ভারতে ‘খিলাফত’ প্রতিষ্ঠার লক্ষ্যে উচ্চস্তরের সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর পরিকল্পনা চলছিল। সন্ত্রাসীদের সেই পরিকল্পনা ভেস্তে দিয়েছে দিল্লি পুলিশ। ভারতে সন্ত্রাসী হামলার পরিকল্পনার অভিযোগে দেশের বিভিন্ন জায়গা থেকে ১৪ জনকে গ্রেফতার করেছে।
এই সন্ত্রাসী গোষ্ঠী ভারতের মধ্যে ‘খিলাফত’ নামে একটা মৌলবাদী ইসলামিক অঞ্চল প্রতিষ্ঠার লক্ষ্যে হাই–প্রোফাইল সন্ত্রাসী অভিযান শুরু করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যদের বিভিন্ন স্থানে অস্ত্র পরিচালনাসহ প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্ত্রাসীদের পরিকল্পনা ভেস্তে দেওয়ার জন্য অভিযান শুরু করে দিল্লি পুলিশ। এরপর ঝাড়খণ্ড, রাজস্থান এবং উত্তরপ্রদেশ পুলিশের সাহায্য নিয়ে এই গোষ্ঠীর সাথে জড়িত থাকার অভিযোগে ১৪ জনকে গ্রেফতার করে।
দিল্লি পুলিশের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ঝাড়খণ্ডের রাঁচির ডাঃ ইশতিয়াকের নেতৃত্বে একটা গোষ্ঠী খিলাফত ঘোষণা করতে এবং দেশের মধ্যে গুরুতর সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর পরিকল্পনা করছিল। সন্ত্রাসী সংগঠনের সদস্যদের অস্ত্র পরিচালনাসহ বিভিন্ন স্থানে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হয়েছে। দিল্লি পুলিশ এবং রাজ্য পুলিশের যৌথ অভিযানে শনাক্তকরণ করে সন্ত্রাসীদের গ্রেপতার করা হয়েছে।’
অভিযানের সময় রাজস্থানের ভিওয়াদিতে ৬ সন্দেহভাজনকে আটক করা হয়েছিল, যারা অস্ত্র প্রশিক্ষণে জড়িত ছিল। এছাড়াও আরও তদন্তের জন্য ঝাড়খণ্ড এবং উত্তরপ্রদেশ থেকে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও সন্ত্রাসী কর্মকান্ডের জন্য সংগ্রহ করা বিভিন্ন অস্ত্র, গোলাবারুদ ও উপকরণ উদ্ধার করেছে পুলিশ। দিল্লি পুলিশের আধিকারিকরা জানিয়েছেন, তদন্ত চলছে এবং অভিযান অব্যাহত থাকায় আরও গ্রেফতার করা হতে পারে।
❤ Support Us






