- দে । শ প্রচ্ছদ রচনা
- এপ্রিল ২, ২০২৬
‘ভবানীপুরে বদলে দিন, বাংলা বদলে যাবে’, শুভেন্দুর মনোনয়নের রোড শো থেকে বাংলায় পরিবর্তনের ডাক শাহর
সারা বাংলায় আওয়াজ উঠেছে, ‘মমতা বন্দ্যোপাধ্যায় টাটা, বাই বাই। পরিবর্তন এখন সময়ের অপেক্ষায়, ভবানীপুরে পরিবর্তন করতে হবে, রাজ্যে পরিবর্তন করতে হবে ‘, ভবানীপুরে শুভেন্দু অধিকারী সহ দক্ষিণ কলকাতার বাকি বিজেপি প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার অনুষ্ঠান উপলক্ষ্যে হাজরায় বিজেপির সভা থেকে এই বার্তা দেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, ‘বাংলায় তৃণমূল সরকারের দুর্নীতি রাজ্যের মানুষের জীবন অতিষ্ঠ করে তুলেছে। বাংলায় জনবিন্যাস বদলে দিচ্ছে। বেকারি, দুর্নীতি সব চলছে তৃণমূল সরকারের নেতৃত্বে। অনুপ্রবেশকারীরা বাংলায় অবাধে প্রবেশ করছে। নন্দীগ্রামে এর আগে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেছেন। এবার ভবানীপুরে শুভেন্দু অধিকারী আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্বাচনে পরাজিত করবেন। মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে শুধু পরাজিত হবেন সেটা নয়, তিনি এবার গোটা রাজ্যে পরাজিত হবেন। ভ্রষ্টাচার থেকে নরেন্দ্র মোদির নেতৃত্বে বাংলায় বিজেপির সরকার প্রতিষ্ঠিত হবে।’
এর পর উপস্থিত বিজেপি কর্মী-সমর্থকদের প্রতি প্রশ্ন ছুড়ে দিয়ে অমিত শাহ বলেন, ‘বাংলায় পরিবর্তন চান?’ সমস্বরে উত্তর আসে, ‘হ্যাঁ।’ অমিত শাহ এদিন বলেন, এই বাংলা রবীন্দ্রনাথের বাংলা, সুভাষ চন্দ্রের বাংলা। এই বাংলায় নারীরা এখন সুরক্ষিত নয়। দুর্নীতি বাংলার রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে। অমিত শাহ মঞ্চ থেকে আরও বলেন, ‘আমি শুভেন্দু অধিকারীর মনোনয়ন জমা দেওয়ার জন্যই আজ আমি এখানে এসেছি।’ স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য যখন চলছে তখন মঞ্চে শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্য, বিজেপি প্রার্থী স্বপন দাশগুপ্ত দাঁড়িয়ে। এর পর হাজরা থেকে শুরু হয় অমিত শাহের রোড শো। শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্য ও স্বপন দাশগুপ্তকে পাশে নিয়ে পরিবর্তন যাত্রার জন্য সজ্জিত শুকোতে উঠে ফুল ছড়াতে ছড়াতে সার্ভে বিল্ডিঙের দিকে এগিয়ে যেতে থাকে অমিত শাহের পরিবর্তন যান। সঙ্গে চলতে থাকে যায় শ্রীরাম স্লোগান।
এদিকে অমিত শাহের এই পরিবর্তন যাত্রা যখন এগিয়ে চলেছে সার্ভে বিল্ডিঙের দিকে তখন কালীঘাটে তৃণমূলের তরফে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে অমিত শাহের বিরুদ্ধে প্রতিবাদ জানান চলতে থাকে। কালীঘাট রোড, গোপাল নগর হয়ে সার্ভে বিল্ডিঙের ২০০ মিটার আগে অমিত শাহের পরিবর্তন যান থেমে যায়, এটাই নিয়ম। বাকি ২০০ মিটার রাস্তা অমিত শাহের সঙ্গে হেঁটে যান শুভেন্দু অধিকারীরা। রোড শো চলাকালীন অমিত শাহ আঙ্গুল দিয়ে ভিক্টরি দেখতে থাকেন। রোড শো দেখতে রাস্তার অগণিতম মানুষ দাঁড়িয়ে অমিত শাহকে অভিনন্দন জানাতে থাকেন। বর্ণাঢ্য এই রোড শোতে নৃত্য, বাদ্যযন্ত্র, ফেস্টুন, পতাকা যেমন ছিল তেমন মাইকে পরিবর্তনের স্বপক্ষে গান চলছিল। অমিত শাহের পাশে বসে শুভেন্দু অধিকারী মনোনয়ন জমা দেন। উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।
রোড শো যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে পৌঁছলে পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে। তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে স্লোগানিং শুরু হয়। বিজেপি চোর স্লোগান দেয় , তৃণমূল জয় বাংলা স্লোগান দেয়। বলে, অমিত শাহ ঘুরতে এসেছেন। ৪ তারিখের পরে এরা কেউ থাকবে না। জিতবে দিদি। স্লোগান ওঠে বিজেপির কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও। এদিকে বিজেপি সমর্থকরা বলেন, এটা তৃণমূলের পাড়া, এরকম করবেই। ৪ তারিখ সব থেমে যাবে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে পুলিশ পরিস্থিতি সামলাতে হিমশিম খেয়ে যায়।
উল্লেখ্য, অমিত শাহ বুধবার শহরে পৌঁছন। অমিত শাহ হাজরার সভা থেকে বলেন, ‘আপনারা বাংলায় পরিবর্তন চান? ভবানীপুরে পরিবর্তন চান? ভবানীপুরের পরিবর্তনের পাশাপাশি সারা রাজ্যে পরিবর্তন আনতে মানুষ প্রস্তুত। এবার মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে পরাজিত হবেন, বাংলায় তৃণমূল সরকারের পরিবর্তন হবে।’ ভেতরে যখন মনোনয়ন জমা দেওয়ার কাজ চলছে তলখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে বিজেপি-তৃণমূলের মধ্যে তীব্র বাকবিতন্ডা শুরু হয়। পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনাস্থল থেকে বিজেপি নেতা ও প্রার্থী তাপস রায় বলেন, ‘পুলিশ দাঁড়িয়ে দেখছে। কেন্দ্রীয় বাহিনী নেই। এখন সবটা নির্বাচন কমিশনের হাতে। দেখা যাক তারা কী করে!’
❤ Support Us





