- দে । শ
- আগস্ট ২৯, ২০২২
নিউজার্সিতে কাঁচের বাক্সে পূর্নাঙ্গ অমিতাভ!
আমেরিকার নিউজার্সি এডিসন সিটির একটি ইন্দো-আমেরিকান পরিবার নিজেদের বাড়ির ভেতরেই বিগ বি-এর পূর্নঙ্গ মূর্তি স্থাপন করে বসিয়ে দিলেন।
চিত্র সংগৃহীত
অমিতাভ বচ্চনের সর্বস্তরীয় জনতা, দেশ-বিদেশে ক্রমশ উর্দ্ধারোহী। শুধু অদৃশ্য বাভাবেগ নয়, তার-পূর্নাঙ্গ মূর্তির স্পর্শে ধন্য হতে চান অসংখ্য প্রবাসী ভারতীয়। আমেরিকার নিউজার্সি এডিসন সিটির একটি ইন্দো-আমেরিকান পরিবার নিজেদের বাড়ির ভেতরেই বিগ বি-এর পূর্নঙ্গ মূর্তি স্থাপন করে বসিয়ে দিলেন। কাঁচের বাক্সে বন্দী-হলেও, অভিনেতার ব্যক্তিত্বের দ্যুতি বাইরে বেরিয়ে আসছে। মহাসমারোহে স্থানীয় জননেতা আলবার্ট জাসানি যখন মূর্তিটি উন্মোচন করলেন, তখন বিত্তবান পরিবারটির ভেতরে ছড়িয়ে পড়ল ৬০০ জনের উৎসব।
❤ Support Us





