Advertisement
  • এই মুহূর্তে প্রচ্ছদ রচনা বি। দে । শ
  • জুলাই ৮, ২০২৪

ফ্রান্সে হ্যাং পার্লামেন্ট । ১৮২ আসনে নাটকীয় জয় বামেদের। বিপর্যস্ত দক্ষিণপন্থীরা

আরম্ভ ওয়েব ডেস্ক
ফ্রান্সে হ্যাং পার্লামেন্ট । ১৮২ আসনে নাটকীয় জয় বামেদের। বিপর্যস্ত দক্ষিণপন্থীরা

আরম্ভ সাম্প্রতিকতম বিশ্লেষণে বলেছিল, ফ্রান্স সম্ভবত হাং পার্লামেন্টের সম্মুখীন হতে পারে । ভোটের ফল বেরোবার পর দেখা যাচ্ছে , সবচেয়ে বেশি আসন পেয়েছে বামপন্থী জোট । প্রেসিডেন্ট ম্যাক্রনের সেন্ট্রিস্টরা চরম বিপর্যয়ের মুখে পড়েনি । ভোটের ফলাফলে দেখা গিয়েছে, তাদের স্থান দ্বিতীয় । তৃতীয় স্থানে রয়েছে চরম দক্ষিণপন্থী ন্যাশনাল র‍্যালি । শহর তাদের প্রত্যাখ্যান করেছে । ভোট দিয়েছে গ্রামীণ জনসংখ্যার একাংশ ভোটের রেজাল্ট সামনে আসতেই ম্যাক্রনের জোট সঙ্গী এবং প্রধানমন্ত্রী গ্যাব্রিল আট্টল ঘোষণা করেছেন , আজই তিনি পদত্যাগ করবেন । এখন সরকার কে গড়বে , এ এক কঠিন প্রশ্ন। বিভিন্ন দলের মিলিত সরকার না সবচেয়ে বেশি আসনে জয়ী বাম জোট? সব দিক থেকে অচলাবস্থা তৈরি হয়েছে। কোনও দল কিংবা প্রাক জোট মোট সংখ্যাগরিষ্ঠতা পায়নি ।  সামনে ২৬ জুলাই থেকে শুরু হবে অলিম্পিক । তখন কোনও সরকার থাকবে কিনা সন্দেহ । বড় জোর তদারকি সরকার থাকতে পারে। ইউরোপের কোনও দেশ বহু বছর পর বামপন্থীদের উত্থান ঘটল । অভিবাসন সমস্যা, বিদ্বেষ ইত্যাদিকে আমল নাদিয়ে বামপন্থীরা মূল্যবৃদ্ধি, বেকারি, শিল্প উৎপাদনের বিপর্যয়কে ইস্যু করেছিলেন । তাদের প্রচারকে গ্রহণযোগ্য ভেবে তাদের প্রতি আস্থা প্রকাশ করেছেন নাগরিক মধ্যবিত্ত ও নিম্নবিত্ত। চূড়ান্ত ফলাফল এখনও ঘোষিত হয়নি । প্রেসিডেন্ট ম্যাক্রন আজই তাঁর সিদ্ধান্ত ঘোষণা করতে পারেন ।
ফ্রান্সের সংসদের ৫৭৭ আসনের মধ্যে বামজোট পেয়েছে ১৮২ টি আসন । ইমানুয়েল ম্যাক্রঁর মধ্যপন্থী জোট পেয়েছে ১৬৮ আসন ।  কট্টর ডানপন্থী ন্যাশনাল র‍্যালির দখলে এসেছে ১৪৩ আসন । চতুর্থ স্থানে রয়েছে রিপাবলিকানরা । তাদের দখলে আছে ৬৩ আসন ।  ন্যাশনাল র‍্যালি প্রথম দফায় ৩৩ শতাংশ ভোটে এগিয়ে ছিল । বামেদের জোট ২৮ শতাংশ ভোটে দ্বিতীয় স্থানে ও ২১ শতাংশ ভোটে তৃতীয় স্থানে ছিল ম্যাক্রঁর নেতৃত্বাধীন এনসেম্বল অ্যালায়েন্স । তবে এগিয়ে থাকলেও শেষরক্ষা হলনা । দ্বিতীয় দফায় নাটকীয় জয় পেয়ে সবাইকে পিছনে ফেলল নিউ পপুলার ফ্রন্ট ।

৫৭৭ আসনের একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার জন্য দরকার ২৮৯টি আসন। । সেক্ষেত্রে বাম জোটকে সরকার গঠন করতে হলে অন্যদের সমর্থন পেতে হবে । ইতিমধ্যে ফ্রান্সের বর্তমান প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল আতাল নির্বাচনে পরাজয় স্বীকার করে পদত্যাগের ঘোষণা করেছেন । তবে ন্যাশনাল র‍্যালির নেত্রী মারি লা পেন বলেছেন, নির্বাচনে হেরে গেলেও ফলাফলে আগামী বিজয়ের অঙ্কুর দেখতে পাচ্ছেন তিনি । কানাঘুষো শোনা যাচ্ছিল, এই নির্বাচনে জিততে পারলে ন্যাশনাল র‍্যালির জন বারডেলা ফ্রান্সের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন। যদিও তাদের বিরুদ্ধে বর্ণবাদ ও ইহুদি বিদ্বেষের অভিযোগ আছে ।
নিউ পপুলার ফ্রন্টের জয়ের পিছনে যে কারণগুলি উঠে আসছে , তা হল, বর্তমানের সরকারের পেনশন ও অভিবাসন নীতি বিষয়ক সংশোধিত আইন বাতিলের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। অবৈধ অভিবাসীদের ব্যবস্থাপনা ও ভিসা আবেদনের বন্দোবস্ত করার জন্য একটি সংস্থা গড়ে তোলার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এছাড়া বামেদের জোট নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি ও ন্যুনতম বেতন বৃদ্ধির প্রতিশ্রুতিও দিয়েছে ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!