- এই মুহূর্তে দে । শ
- ডিসেম্বর ১৫, ২০২৫
অশোকনগরে তেল-গ্যাস উৎপাদন শুরু শীঘ্র, সংসদে জানালেন কেন্দ্রীয় পেট্রলিয়াম মন্ত্রীর
উত্তর ২৪ পরগনার অশোকনগরে আবিষ্কৃত অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাসের বাণিজ্যিক উৎপাদন কবে শুরু হবে, তা নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা চলছিল। অবশেষে এই বিষয়ে সংসদে বড় খবর জানালেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদ্বীপ সিং পুরী।
বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্যের প্রশ্নের উত্তরে মন্ত্রী সংসদে জানান, খুব শীঘ্রই অশোকনগরে তেল ও গ্যাস উৎপাদনের কাজ শুরু করতে চলেছে ONGC। তিনি বলেন, সংসদ-সহ সাধারণ মানুষের মধ্যে এই প্রকল্প নিয়ে যে উৎকণ্ঠা রয়েছে, তা তিনি বুঝতে পারছেন। তবে উৎপাদন শুরু হওয়া নিয়ে আর কোনও সংশয় নেই।
মন্ত্রী জানান, চলতি বছরের ডিসেম্বরে ONGC এবং পশ্চিমবঙ্গ সরকারের মধ্যে চিঠি আদানপ্রদান হয়েছে এবং সেই চিঠির কপি তাঁর কাছেও পৌঁছেছে। স্ট্যাম্প ডিউটি ও রয়্যালটি সংক্রান্ত কিছু প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হলেই উৎপাদনের কাজ শুরু করা সম্ভব হবে। তাঁর কথায়, “আর কিছু সপ্তাহের অপেক্ষা, তারপরই তেল ও গ্যাস উৎপাদনের কাজ শুরু হতে পারে।”
সংসদে হরদ্বীপ সিং পুরী আরও বলেন, অশোকনগরে তেল ও গ্যাসের বাণিজ্যিক উৎপাদন শুরু হলে শুধু পশ্চিমবঙ্গ নয়, দেশের অন্যান্য রাজ্যও আর্থিকভাবে উপকৃত হবে।
Exploration and production of oil and gas are long-gestation, capital-intensive activities, but they are vital for strengthening India’s energy security and reducing import dependence.
Answering a question in Rajya Sabha today, I explained the progress of the Ashok Nagar oil and… pic.twitter.com/3qGezSj1nD
— Hardeep Singh Puri (@HardeepSPuri) December 15, 2025
এই বিষয়ে বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য এক্স (সাবেক টুইটার)-এ লেখেন, উত্তর ২৪ পরগনার অশোকনগরে আবিষ্কৃত তেল ভাণ্ডারের সম্ভাব্য আর্থিক মূল্য প্রায় ৪৫ হাজার কোটি টাকা। এই আবিষ্কার রাজ্য ও দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে বলে তিনি মত প্রকাশ করেন।
উল্লেখ্য, ২০১৮ সালে ONGC অশোকনগরের মাটির নিচে অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাসের মজুতের সন্ধান পায়। এরপর ২০২০ সালের ১০ সেপ্টেম্বর ওই তেলের বাণিজ্যিক উৎপাদনের জন্য জমির পেট্রোলিয়াম মাইনিং লিজ (PML) পাওয়ার উদ্দেশ্যে রাজ্য সরকারের কাছে আবেদন করে ONGC।
চলতি বছরের ৬ ফেব্রুয়ারি গ্লোবাল বেঙ্গল বিজনেস সামিটের ভ্যালেডিক্টরি সেশনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ONGC-কে প্রতীকী মূল্যে ১ টাকায় ওই জমির পেট্রোলিয়াম মাইনিং লিজ দেওয়ার ঘোষণা করেন । রাজ্য সরকারের কাছ থেকে মোট ৯৯ বর্গকিলোমিটার জমি মাইনিং লিজ হিসেবে পাওয়া গিয়েছে বলেও আগেই জানিয়েছে ONGC ।
সব মিলিয়ে, অশোকনগরে তেল ও গ্যাস উৎপাদন শুরু হওয়ার পথে আর বিশেষ বাধা নেই বলেই স্পষ্ট ইঙ্গিত দিল কেন্দ্র সরকার ।
❤ Support Us






