Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • এপ্রিল ১৮, ২০২৩

অসমে ৫০ হাজার চাকরি। নিয়োগ তালিকা ২৩ এপ্রিল । বিডিএসএফের দাবি, রুখতে হবে বরাকের প্রতি বঞ্চনা

ঘুষ দিয়ে শিক্ষক নিয়োগ ,

আরম্ভ ওয়েব ডেস্ক
অসমে ৫০ হাজার চাকরি। নিয়োগ তালিকা ২৩ এপ্রিল । বিডিএসএফের দাবি, রুখতে হবে বরাকের প্রতি বঞ্চনা

২০ এপ্রিল, অসমের বিভিন্ন বিভাগে, ৫০,০০০ প্রার্থীর নিয়োগ তালিকা প্রকাশ করবে অসম সরকার। এ প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। হিমন্তের ঘোষণায় খুশি রাজ্যের মানুষ। বরাক ডেমোক্র্যাটিক ফ্রণ্ট মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বলেছে, ইতিপূর্বে ৪০,০০০ প্রার্থীর চাকরি হয়েছে, বলেছেন খোদ বিশ্বশর্মা। কিন্তু বরাকের তিন জেলার বাসিন্দাদের প্রতি সুবিচার করা হয়নি। নিয়োগ তালিকায় তাঁদের সংখ্যা খুবই নগণ্য। এবার যেন বরাকের প্রার্থীরা বঞ্চিত না হন। বিডিএফের মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্তরায় প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, আগের দফায় নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণদের তালিকাদের বিজ্ঞাপনের মাধ্যমে প্রকাশ করার আর্জি জানিয়েছিলাম আমরা। সরকার তা গ্রাহ্য করেন নি। এবার ৫০,০০০ কর্মপ্রার্থীকে নিয়োগপত্র বিলি করার ঘোষণা অবশ্যই অভিনন্দনযোগ্য। সরকারকে আমরা অনুরোধ করছি, নিয়োগের তালিকায় বরাকের কর্মপ্রার্থীদের গুরুত্ব দিতে হবে।

ন্যায়ের দাবিতে বরাকে আন্দোলন হয়েছে, হরতাল পালন করেছেন সবস্তরের মানুষ। এবার বাস্তব কোনদিকে হাঁটবে, তা সময় বলবে। রাজ্যের ভাষিক ও ধর্মীয় জনগোষ্ঠীর ক্ষোভ সামলাতে সরকার কতটা সক্ষম হবে, তা দেখার বিষয়। বৈষম্য আর বঞ্চনার ধারাবাহিকতা অক্ষুণ্ণ থাকলে, অসন্তোষ তীব্র হয়ে উঠতে পারে। বরাক বরাবর বঞ্চিত। অনগ্রসর তিন জেলায় চাকরিজীবির সংখ্যা ক্রমশ কমছে। উৎকোচ প্রথা বন্ধ। প্রাথমিক ও মাধ্যমিকে শিক্ষক নিয়োগ থমকে আছে। হিমন্তের কৃতিত্ব, ঘুষ দিয়ে শিক্ষক নিয়োগের বদ অভ্যাস রুখে দিয়েছেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!