- এই মুহূর্তে দে । শ
- সেপ্টেম্বর ৪, ২০২৪
শেয়ারে বিনিয়োগের নামে ২২০০ কোটি টাকার আর্থিক প্রতারণা অসমে । গ্রেফতার দুই
মঙ্গলবার, অসামে অনলাইন বিনিয়োগ মাধ্যমে ২২০০ কোটি টাকার প্রতারণার খবর উঠে আসে। আসাম পুলিশ ইতিমধ্যেই এই ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে। প্রশাসনসূত্রে খবর এই আর্থিক প্রতারণাচক্রের পেছনে একটি বড়ো চক্র সক্রিয় ।
৬০ দিনে বিনিয়োগ করা টাকার ওপর ত্রিশ শতাংশ সুদ দেওয়া হবে, একটি সংস্থার তরফে এমনি প্রলোভন দেখানো হয়েছিল । এই ঘটনায় আটক স্বপ্নিল দাস,বিশাল ফুকানের কাছ থেকে পুলিশ জানতে পেরেছে ওই ভুয়ো আর্থিক সংস্থা উত্তরপূর্বের বিভিন্ন অঞ্চলে বিনিয়োগের টাকা দ্বিগুণ হওয়ার প্রতিশ্রুতি দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করতো ।এই দুই অভিযুক্তকে আসামের ডিব্রুগড় থেকে গ্রেফতার করে পুলিশ ।সে রাজ্য পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ফুকান স্বীকার করেছেন, তারা চারটি ভুযো সংস্থা তৈরি করে এই আর্থিক প্রতারণা করতেন । তাদের হয়ে অসমের চলচ্চিত্র জগতের তারকারাও প্রচার করেছেন। সংবাদ মাধ্যমগুলি সূত্রে আরো খবর, ‘কেঁচা কলিজা’, ‘রিতোয়া’ খ্যাত নৃত্যশিল্পী তথা কোরিওগ্রাফার সুমিন বোরা-রও এই চক্রের সাথে বিভিন্ন যোগাযোগ সূত্র পাওয়া যাচ্ছে।
এই ঘটনার প্রেক্ষিতে, সংবাদমাধ্যমে অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বলেন, এই ধরণের অনলাইন স্টক মার্কেট ইনভেস্টমেন্ট যারা টাকা দ্বিগুণ করে দেওয়ার কথা বলে, তাদের প্ররোচণায় যেন কেউ পা না দেন। অসমে এরকম বহু ভুয়ো কোম্পানি আরবিআই বা সেবির নির্দেশ উপেক্ষা করেই সক্রিয় এবং মানুষ বিনিয়োগ করে ক্রমাগত প্রতারিত হচ্ছেন ।
অসমের সাম্প্রতিক বিপুল অর্থিক প্রতারণার ঘটনায় স্বভাবতই প্রশ্ন তুলতে শুরু করেছেন সেখানকার মানুষ, যে গতলোকসভা ভোটেরপ্রচারের সময়ই শেয়ারে বিনিয়োগের স্বপক্ষে জনসভায় বার্তা দিয়েছিলেন বিজেপির প্রথমসারির নেতারা, লোকসভা ভোটের রেজাল্ট বেড়নোর পর মুহূর্তেই, বিজেপি পূর্ণাঙ্গ বহুমত না পাওয়ায় তার আঁচ পরে শেয়ার বাজারে । ক্ষতিগ্রস্ত হন দেশের একাংশ । তারপরে বিজেপি শাসিত একটা রাজ্যেই শেয়ার বিনিয়োগের নামে ২২০০ কোটি টাকার বিপুল আর্থিক প্রতারণার ঘটনটা ঘটলো ।
এর আগেও একাধিক ভুয়ো আর্থিক প্রতিষ্ঠানে বিনিয়োগ করে সর্বসান্ত হয়েছেন উত্তরপূর্বের বহু মানুষ । অসমের জনসাধারণের অভিযোগ নয়া মোড়কে সেইসব সংস্থাগুলোই আবার সক্রিয় হয়ে উঠছে । এরজন্য প্রশাসনিক উদাসীনতা এবং জনপ্রতিনিধিদের প্রচ্ছন্ন মদতকেই দায়ী করেছেন একাংশ । যদিও সাম্প্রতিক এই বিপুল প্রতারণার অভিযোগ সামনে অআসার পরই প্রতারণা চক্রগুলোকে চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থাগ্রহণে তৎপর পুলিশ।অসম পুলিশের শীর্ষ আধিকারীকের তরফে বলা হয়েছে, ঘটনায় যে বিপুল পরিমাণ টাকার তছরুপ হয়েছে, তার সবটা এখনো উদ্ধার করা যায়নি।
❤ Support Us






