- এই মুহূর্তে দে । শ
- জুন ২২, ২০২৩
প্যারিসের ক্যাথলিক স্কুলে ভয়াবহ বিস্ফোরণ, জখম ৩৭
সেণ্ট্রাল প্যারিসে, বিস্ফোরণে আহত হয়েছেন অন্তত ৩৭ জন। ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। প্যারিসের ক্যাথলিক শিক্ষা ব্যবস্থার একটি স্কুলে ভয়ঙ্কর বোমা বিস্ফোরণের সঙ্গে সঙ্গে শহর জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তা কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। শুরু হয় উদ্ধারকার্য। বিধ্বস্ত অবস্থায় আগুন জ্বলতে থাকে কয়েকটি বাড়িতে।
সরকারি সূত্রের খবর, ২ জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বিস্ফোরণের কারণ জানা যায়নি। প্যারিস পুলিশের মুখপাত্র লবেন্ত নুনেজ বলেছেন, আগুন নিয়ন্ত্রিত । ভস্ম হয়ে গেছে ক্যাথলিক স্কুলবাড়ির বহু অংশ। চারদিক থেকে এলাকাকে সিল করে দেওয়া হয়েছে। স্থানীয় ডেপুটি মেয়র জানিয়েছেন, গ্যাস-বিস্ফোরণ থেকেই আগুন ছড়িয়ে পড়ে। ট্যুরিষ্ট এলাকা। বহু দেশীয় ছাত্রদেরও বসবাসস্থল। বিস্ফোরণের সঙ্গে সন্ত্রাসবাদীদের কোনো যোগাযোগ আছে কিনা, খতিয়ে দেখছে প্রশাসন।
❤ Support Us






