Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জানুয়ারি ১, ২০২৬

নতুন বছরের শুরুতেই ১১ ছুঁল পারদ

আরম্ভ ওয়েব ডেস্ক
নতুন বছরের শুরুতেই ১১ ছুঁল পারদ

নতুন বছরের প্রথম দিনেও শীতের পুরোনো আমেজ বজায় থাকল কলকাতায়। ১ জানুয়ারি শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ২.৬ ডিগ্রি কম। যদিও ২০২৫ সালের শেষ দিনের ১১ ডিগ্রির রেকর্ড ভাঙতে পারেনি পারদ। তবু বছরের শুরুতে এমন ঠান্ডা আবহাওয়া স্বস্তি দিচ্ছে শহরবাসীকে।

তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, এই শীতের দাপট আর বেশিদিন নাও থাকতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী তিন দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ন্যূনতম তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। তার পরবর্তী চার দিনে তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।

অন্য দিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী তিন দিনে ন্যূনতম তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। তবে তার পরবর্তী চার দিনে সেখানে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে পূর্বাভাস।

এই পরিস্থিতিতে স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে—ডিসেম্বরের ১১ ডিগ্রি সেলসিয়াসের রেকর্ড কি আদৌ ২০২৬ সালের জানুয়ারিতে ভাঙতে পারবে ? যদিও আপাতত সেই হিসাব-নিকাশে না গিয়ে শীত উপভোগ করতেই ব্যস্ত বাংলার মানুষ।

নববর্ষের দিনে রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে পিকনিক ও আনন্দ-উৎসব। বৃহস্পতিবার সকাল থেকে একাধিক জেলায় কুয়াশার দাপট দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দৃশ্যমানতা উন্নত হচ্ছে। ফলে কাঁচামিঠে রোদ গায়ে মেখে নতুন বছরের উৎসবে মেতে উঠছেন সাধারণ মানুষ।

উল্লেখ্য, বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২০.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ৫.৩ ডিগ্রি কম। বৃহস্পতিবার বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯৩ শতাংশ এবং সর্বনিম্ন ৬০ শতাংশ ছিল। সব মিলিয়ে বছরের শুরুতে শীতের মৃদু ছোঁয়ায় মনোরম আবহাওয়া উপভোগ করছে বঙ্গ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!