Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • আগস্ট ১১, ২০২৩

পদ্মভূষণ পরমাণু বিজ্ঞানী বিকাশ সিংহ প্রয়াত

আরম্ভ ওয়েব ডেস্ক
পদ্মভূষণ পরমাণু বিজ্ঞানী বিকাশ সিংহ প্রয়াত

বিশিষ্ট পরমাণু পদার্থবিজ্ঞানী বিকাশ সিংহ শুক্রবার সকালে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে প্রয়াত হয়েছেন। বিশিষ্ট এই বিজ্ঞানীর বয়স হয়েছিল ৭৮ বছর। কলকাতার মিন্টো পার্কের তিনি থাকতেন।

বহু সম্মান তিনি তাঁর কর্ম জীবনে পেয়েছেন, তার মধ্যে ২০১০ সালে “পদ্মভূষণ” সম্মাননা পান এই পরমাণু বিজ্ঞানী। তিনি “সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স”-এর অধিকর্তা পদে এক সময় ছিলেন। “ভেরিয়েবল এনার্জি সাইক্লোট্রন সেন্টার”-এর ‘হোমি ভাবা অধ্যাপক’ পদেও তিনি কাজ করেছেন। একদিকে পরমাণু গবেষণা অন্য দিকে বিজ্ঞান প্রতিষ্ঠানের প্রশাসক হিসেবে দেশে-বিদেশে তিনি সমাদৃত ছিলেন। জন্মসূত্রে তিনি মুর্শিদাবাদের কান্দি রাজবাড়ির সদস্য।

বিকাশ সিংহের দাদা মুর্শিদাবাদে “রাজাবাবু” নামে খ্যাত অতীশ সিংহ ছিলেন কংগ্রেসের বিধায়ক ও বাংলার একজন পরিচিত রাজনৈতিক নেতা। তাঁর বাবা বিমলচন্দ্র সিংহ। ১৯৪৫ সালে প্রয়াত এই পরমাণু বিজ্ঞানীর জন্ম। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। প্রেসিডেন্সি কলেজ থেকে স্নাতক ডিগ্রি পাওয়ার পরে উচ্চতর শিক্ষালাভের জন্য তিনি ব্রিটেনের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়তে যান। দেশে ফিরে এসে যোগ দিয়েছিলেন ‘ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারে। কলকাতায় ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারে-এর “ভেরিয়েবল এনার্জি সাইক্লোট্রন সেন্টার”-এর প্রতিষ্ঠা এবং সেটিকে বিশ্বমানের গবেষণা প্রতিষ্ঠানে পরিণত করার নেপথ্য়ে অগ্রণী ভূমিকা ছিল বিকাশ সিংহ-র।

গবেষণার পাশাপাশি নিরবচ্ছিন্ন ভাবে আমজনতার মধ্যে বিজ্ঞান চেতনা প্রসারেও কাজও করেছেন এই বরেণ্য বিজ্ঞানী। রাজ্যে ক্ষমতার পালাবদলের পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তাঁকে সিলেবাস কমিটির উপদেষ্টা হিসেবে নিয়োগ করেছিল। তাঁর মৃত্যুতে দেশ জুড়ে শোকের ছায়া নেমেছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!