Advertisement
  • এই মুহূর্তে প্রচ্ছদ রচনা
  • আগস্ট ২৭, ২০২২

জম্মু-কাশ্মীরের পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন আজাদ?

শুক্রবার, কংগ্রেস দল ত্যাগ করলেন জন্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী গুলাম নবি আজাদ। প্রাথমিক পদ থেকে শুরু করে কংগ্রেসের সমস্ত পদ ছেড়ে এলেন প্রাক্তন প্রধান মন্ত্রী।

আরম্ভ ওয়েব ডেস্ক
জম্মু-কাশ্মীরের পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন আজাদ?

চিত্র সংগৃহীত

শুক্রবার, কংগ্রেস দল ত্যাগ করলেন জন্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী গুলাম নবি আজাদ। প্রাথমিক পদ থেকে শুরু করে কংগ্রেসের সমস্ত পদ ছেড়ে এলেন প্রাক্তন প্রধান মন্ত্রী। আজাদের অনুকরণে দল ছাড়লেন জন্মু-কাশ্মীরের বহু নেতা। শনিবার, এই ঘটনার পরিপ্রেক্ষিতে যুব কংগ্রেসের প্রেসিডেন্ট আমিন ভাট জানালেন, জম্মু-কাশ্মীরের পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন গুলাম নবি আজাদ। আজাদের সাথে দেখা করার পর তিনি জানালেন যে, তাঁরা পরবর্তী সিদ্ধান্ত নিয়ে আলোচনা করবে। তাঁরা বিজেপির বি টিম নয়।

গান্ধী পরিবার এবং কংগ্রেসের সাংগঠনিক বিভিন্ন বিষয় প্রশ্ন তুলেছিলেন আজাদ। তাঁর মতে দলের অন্দরে প্রবীণ নেতাদের কোণঠাসা করে দেওয়ার চেষ্টা চলছে, অনভিজ্ঞদের দলে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে। তাঁর মতে নির্বাচনে কংগ্রেসের পরাজয়ের মূল কারণ রাহুল গান্ধীর ‘অপরিপক্বতা’। তাঁর যাবতীয় নালিশ সমেত তিনি একটি চিঠি লিখে পাঠান দলের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সনিয়ে গান্ধীকে এবং নিজের দল ছাড়বার সিদ্ধান্ত ঘোষণা করেন। ঘোষণার পর খুব দ্রুত তিনি জানালেন, জম্মু-কাশ্মীরে খুব শীঘ্রই তিনি একটি দল গঠন করবেন। তিনি বিজেপিতে যোগ দেবেন না।


❤ Support Us
error: Content is protected !!