- এই মুহূর্তে দে । শ
- জুলাই ৭, ২০২৩
পঞ্চায়েত নির্বাচনের প্রাক মুহূর্তে রাজ্যের স্বাস্থ্য দফতরে এলো কেন্দ্রীয় স্বীকৃতি। রাজ্যের কোন জেলা হাসপাতাল পেল সেরার শিরোপা ?
পঞ্চায়েত নির্বাচনের ঠিক মুখে রাজ্যের স্বাস্থ্য দফতরের ঝুলিতে এল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সেরার শিরোপা। সারা রাজ্য যখন পঞ্চায়েত নির্বাচনে রাজ্যের বিরুদ্ধে কাজ না করার অভিযোগে যখন বিজেপি সহ সব শাসক বিরোধীরা সরব। ঠিক তখন কেন্দ্রীয় সরকারের পুরষ্কার প্রাপ্তির সুখবর এল রাজ্যে। চিকিৎসা পরিষেবা প্রদান থেকে শুরু করে চিকিৎসার গুণগত মানের বিচারে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সেরার পুরস্কার পেল বালুরঘাট জেলা হাসপাতাল। বালুরঘাটের সাংসদ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। যিনি রোজ গালিগালাজ করেন রাজ্য সরকারকে। আর তাঁদের সরকারই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কাজকে স্বীকৃতি দিল। যা অস্বস্তি বাড়িয়েছে গেরুয়া শিবিরের। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলার এক হাসপাতালকেই সেরার তকমা দিয়ে বসল নরেন্দ্র মোদীর সরকার। পঞ্চায়েত নির্বাচনের ঠিক একদিন আগে এমন পুরষ্কার দেওয়ায় চাপে পড়ে গেল বঙ্গ–বিজেপির নেতারা।
রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে জানা গেছে, এই প্রথম রাজ্যের কোনও হাসপাতাল একসঙ্গে তিনটি প্রকল্পে সফল হল। হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রকের একটি দল পরিদর্শন করার পর এই পুরষ্কার বালুরঘাট জেলা হাসপাতালের এসেছে। এমনকী আগামী তিন বছরে বালুরঘাট জেলা হাসপাতালকে ৪ কোটি ৬৩ লক্ষ টাকা আর্থিক অনুদানও এই পুরস্কার পাওয়ার জন্য দেওয়া হবে বলে কেন্দ্রীয় কেন্দ্রীয় সরকার জানিয়েছে। আগেও এই হাসপাতাল কায়া প্রকল্পে সেরার পুরস্কার পেয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক এই পুরষ্কার পাওয়ার কথা জানতেই বালুরঘাট জেলা হাসপাতালে আনন্দের পরিবেশ তৈরী হয়েছে। এই পুরষ্কার পাওয়ার পর জেলা স্বাস্থ্যদফতরও আরও উন্নত স্বাস্থ্য পরিষেবা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে।
গত মে মাসে বালুরঘাট জেলা হাসপাতালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের একটি প্রতিনিধিদল পরিদর্শন করে। তিনদিন ধরে হাসপাতালের সমস্ত বিভাগ তাঁরা ঘুরে দেখেন । রোগীদের সঙ্গেও কথা বলেছিলেন। তারপর রিপোর্ট তৈরি করে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের কাছে পাঠায়। এনকিউএএস প্রকল্পে হাসপাতালের সব বিভাগের চিকিৎসা পরিষেবার পরিকাঠামো, গুণমানও যাচাই করে এই পরিদর্শক দল। “লক্ষ্য” প্রকল্পে হাসপাতালের প্রসূতি বিভাগ খতিয়ে দেখা হয় এবং “মুসকান” প্রকল্পে শিশু বিভাগ সরেজমিনে দেখা হয়। এরপর সব বিষয় খতিয়ে দেখে নম্বর দেয় কেন্দ্রীয় প্রতিনিধিদল। সেই রিপোর্টের পর বালুরঘাট জেলা হাসপাতাল তিনটি প্রকল্পে যথাক্রমে ৯৬, ৯৪ এবং ৯৩ শতাংশ নম্বর পায়। যা বিরাট সাফল্য। তার পরেই এই সেরার পুরস্কার।
❤ Support Us






