Advertisement
  • এই মুহূর্তে বি। দে । শ
  • আগস্ট ৯, ২০২৪

বাংলাদেশের ২৭ মন্ত্রকের দায়িত্ব নিজের কাছেই রাখলেন ইউনূস । অন্তবর্তী সরকারের বাকি ১৩ সদস্যের হাতে ১৮টি দফতর

আরম্ভ ওয়েব ডেস্ক
বাংলাদেশের ২৭ মন্ত্রকের দায়িত্ব নিজের কাছেই রাখলেন ইউনূস । অন্তবর্তী সরকারের বাকি ১৩ সদস্যের হাতে ১৮টি দফতর

বাংলাদেশের অন্তবর্তী সরকারের ২৭টি মন্ত্রকের দায়িত্বে ড. মুহাম্মদ ইউনূস । বৃহস্পতিবার শপথ নেওয়ার পর, শুক্রবারই উপদেষ্টা কমিটির বাকি ১৩ সদস্যের মধ্যে বিভিন্ন মন্ত্রকের দায়িত্ব ভাগ করে দেন তিনি । অর্থনীতিবিদ ইউনুসের সঙ্গে যাঁরা শপথ নিয়েছিলেন, সেই ১৩ জনের হাতে আরও ১৮টি মন্ত্রকের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে । বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক আসিফ মেহমুদ সজীব ভুঁইয়া (যুব ও ক্রীড়া মন্ত্রক) ও নাহিজ ইসলামকে (ডাক মন্ত্রক এবং টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক) দায়িত্ব দেওয়া হয়েছে তিনটি মন্ত্রকের । উপদেষ্টা কমিটির ১৭ সদস্যের মধ্যে তিনজন ঢাকার বাইরে থাকায় বৃহস্পতিবার শপথ নিতে পারেননি ।

বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রতিরক্ষা, কৃষি, খাদ্য, বিজ্ঞান ও প্রযুক্তি, রেল, সড়ক এবং নৌ-পরিবহণে ও সেতু সহ তিনটি দফতর, জলসম্পদ, গৃহায়ণ ও গণপূর্ত, মহিলা ও শিশু বিষয়ক, অসামরিক বিমান পরিবহণ ও পর্যটন, শ্রম ও কর্মসংস্থান, বাণিজ্য, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান, সংস্কৃতি এবং মুক্তিযুদ্ধ বিষয় সহ মোট ২৭টি মন্ত্রক নিজের কাছে রেখেছেন ।

অর্থ এবং পরিকল্পনা মন্ত্রকের দায়িত্বে থাকছেন সালেহউদ্দিন আহমেদ, আইন ও সংসদ বিষয়ক মন্ত্রক সামলাবেন আসিফ নজরুল, বিদেশ দফতরের দায়িত্বে তৌহিদ হোসেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের দায়িত্বে থাকছেন সৈয়দা রিজওয়ানা হাসান । শিল্প মন্ত্রকের দায়িত্ব নিয়েছেন আদিলুর রহমান খান । স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রকের দায়িত্বে এ এফ হাসান আরিফ, ধর্মবিষয়ক মন্ত্রক সামলাবেন আ ফ ম খালিদ হোসেন, মৎস্য ও প্রাণিসম্পদ দফতরের দায়িত্বে থাকছএন ফরিদা আখতার । স্বরাষ্ট্র দফতরের দায়িত্বে এম সাখাওয়াত হোসেন । সমাজকল্যাণ মন্ত্রক এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দায়িত্বে যথাক্রমে শারমিন মুরশিদ এবং নুরজাহান বেগম ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!