Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • মার্চ ৩১, ২০২৩

টি২০–তে ১৫০তম মাইলস্টোনের ম্যাচে আয়ারল্যান্ডের কাছে হার বাংলাদেশের

আরম্ভ ওয়েব ডেস্ক
টি২০–তে ১৫০তম মাইলস্টোনের ম্যাচে আয়ারল্যান্ডের কাছে হার বাংলাদেশের

আয়ারল্যান্ডের বিরুদ্ধে শুক্রবার চট্টগ্রামে টি২০ ক্রিকেটে নিজেদের ১৫০তম ম্যাচ খেলতে নেমেছিল বাংলাদেশ। মাইলস্টোনের ম্যাচ স্মরণীয় করে রাখতে পারলেন না সাকিব আল হাসানরা। চূড়ান্ত ব্যাটিং বিপর্যয়ের নমুনা রেখে ৭ উইকেটে হারতে হল বাংলাদেশকে। প্রথম দুটি ম্যাচ জিতে আগেই টি২০ সিরিজ জিতে নিয়েছিল বাংলাদেশ। শেষ ম্যাচ জিতে সিরিজে ব্যবধান কমাল আয়ারল্যান্ড। প্রথমে ব্যাট করে ১৯.‌৩ ওভারে ১২৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। জবাবে ৩৬ বল বাকি থাকতে ১২৬/‌৩ তুলে ম্যাচ জিতে নেয় আয়ারল্যআন্ড।
টস হেরে ব্যাট করতে নেমে প্রথম ওভারে ৯ রান তুলে ভাল শুরু করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ওভারেই ধাক্কা। সাজঘরে ফেরেন দুরন্ত ফর্মে থাকা লিটন দাস (‌৪ বলে ৫)‌। লিটন আউট হতেই ধস নামে বাংলাদেশের ইনিংসে। পরপর আউট হন  নাজমুল হোসেন শান্ত (‌৪)‌, রনি তালুকদার (‌১০ বলে ১৪)‌ ও সাকিব আল হাসান (‌৬ বলে ৬)‌। পাওয়ার প্লে–র ৬ ওভারে বাংলাদেশের রান দাঁড়ায় ৪ উইকেটে ৪১। পাওয়ার প্লে–র পরের ওভারেই ফেরেন তৌহিদ হৃদয় (‌১০ বলে ১২)‌। দশম ওভারে রিশাদ আমেদ (‌৮)‌ ও তাসকিন আমেদ (‌০)‌ আউট হতেই আরও চাপে পড়ে যায় বাংলাদেশ।
একসময় ৬১ রানে ৭ উইকেট হারায় বাংলাদেশ। একপ্রান্তে পরপর উইকেট পড়লেও অন্যপ্রান্ত আগলে থাকেন শামিম হোসেন। তিনি ও নাসুম আমেদ বাংলাদেশকে ১০০ রানের গণ্ডি পার করে দেন। ১৭ বলে ১৩ রান করে আউট হন নাসুম। ইনিংসের শেষ ওভারে আউট হন শামিম হোসেন। ৪২ বলে তিনি করেন ৫১। শেষ পর্যন্ত ১৯.‌২ ওভারে বাংলাদেশ তোলে ১২৪। মার্ক অ্যাডেয়ার ২৫ রানে ৩ উইকেট নেন। ১০ রানে ২ উইকেট নেন ম্যাথিউ হামফ্রেস।
জয়ের জন্য ২৫ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে আইরিশদের শুরুটাও  ভালো হয়নি। তৃতীয় ওভারে তাসকিন আহমেদ ওপেনিং জুটি ভাঙেন। তাঁর বলে বোল্ড হন রস অ্যাডায়ার (৭)‌‌। ১৭ প্রথম উইকেট পড়ে আয়াল্যান্ডের। ষষ্ঠ ওভারের প্রথম বলে লরকান টেকটরকে (‌৪)‌ তুলে নেন শরিফুল ইসলাম। ৪১ রানে দ্বিতীয় উইকেট হারায় আয়ারল্যান্ড। এরপর দলকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যান পল স্টার্লিং ও হ্যারি টেকটর। ১০৯ রানের মাথায় আউট হন পল স্টার্লিং। ৪১ বলে ৭৭ রানের দুরন্ত ইনিংস খেলে তিনি দলের জয়ের ভিত গড়ে দেন। বাংলাদেশের অভিষেককারী লেগ স্পিনার রিশাদ হোসেনের বলে আউট হন স্টার্লিং। এরপর আয়ারল্যান্ডকে জয় এনে দেন হ্যারি টেকটর (‌১৮ বলে অপরাজিত ১৪)‌ ও কার্টিস ক্যাম্ফার (‌৯ বলে অপরাজিত ১৬)‌। ১৪ ওভারে ১২৬/‌৩ তুলে ম্যাচ জিতে নেয় আয়ারল্যান্ড।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!