Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • ফেব্রুয়ারি ১৮, ২০২৫

‘বিরলের মধ্যে বিরলতম অপরাধ’ — কলকাতার ফুটপাতে সাত মাসের শিশুকন্যাকে যৌন নির্যাতনের ঘটনায় দোষীকে মৃত্যুদণ্ডের নির্দেশ দিল ব্যাঙ্কশাল কোর্ট

আরম্ভ ওয়েব ডেস্ক
‘বিরলের মধ্যে বিরলতম অপরাধ’ — কলকাতার ফুটপাতে সাত মাসের শিশুকন্যাকে যৌন নির্যাতনের ঘটনায় দোষীকে মৃত্যুদণ্ডের নির্দেশ দিল ব্যাঙ্কশাল কোর্ট

কলকাতার ফুটপাতে সাত মাসের শিশুকন্যাকে যৌন নির্যাতনের ঘটনাকে ‘বিরলের মধ্যে বিরলতম’ দাবি করে আদালতে সওয়াল করেন সরকারি আইনজীবী। তার প্রেক্ষিতেই দোষীকে ফাঁসির সাজা শোনালো ব্যাঙ্কশাল কোর্ট ।

কলকাতার বড়তলায় সাত মাসের শিশুকন্যাকে যৌন নির্যাতনের ঘটনা সামনে আসতেই শিউরে উঠেছিল মহানগরবাসী। সোমবার মূল অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেছিল আতালত। আজ সেই ঘটনায় দোষীকে মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছে কলকাতার ব্যাঙ্কশাল কোর্ট। বিরলের মধ্যে বিরলতম অপরাধ’ বলে উল্লেখ করে এই আদেশ শোনান বিচারপতি ইন্দ্রিলা মুখোপাধ্যায় মিত্র । আসামিকে পকসো আইন ছাড়াও ভারতীয় ন্যায় সংহিতার ১১৮, ১৩৭ (২), ১৪০ (১), ১৪০ (৪) ইত্যাদি ধারায় দোষী সাব্যস্ত করেছেন। যেভাবে নবজাতক শিশুকে যৌন অত্যাচার করা হয়েছে তা ক্ষমাহীন অপরা ৮০ দিনের মাথায় দোষীকে মৃত্যুদণ্ড দেওয়ার পাশাপাশি নির্যাতিত শিশুটির পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা বলেছে আদালত।

গত ৩০ নভেম্বর বড়তলা থানায় শিশু নিখোঁজের অভিযোগ জানিয়েছিলেন ফুটপাথবাসী এক দম্পতি। বাবা-মায়ের অভিযোগ ছিল, রাতে রাস্তার পাশে ঝুপড়িতে তাঁরা ঘুমোচ্ছিলেন। ঘুমন্ত শিশুকে তুলে নিয়ে যাওয়া হয়েছে কয়েক ঘণ্টা পরে ওই ফুটপাথ থেকেই শিশুটিকে উদ্ধার করা হয়। তার পর গত ৪ ডিসেম্বর ঝাড়গ্রাম থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের তরফে জানানো হয়, জিজ্ঞাসাবাদে নিজের অপরাধ স্বীকার করে অভিযুক্ত। দোষীর নাম রাজীব ঘোষ। ঝাড়গ্রামের গোপীবল্লভপুর এলাকার বাসিন্দা তিনি। ভারতীয় ন্যায় সংহিতার ১৩৭(২), ৬৫(২) এবং শিশু সুরক্ষা আইনের (পকসো) ৬ নম্বর ধারায় মামলা রুজু করে মামলা করে। ঘটনার ২৬ দিনের মাথায় আদালতে ১৩ পাতার চার্জশিট জমা দেয় তদন্তকারীরা। রাস্তার সিসি ক্যামেরার ফুটেজ দেখে যুবককে চিহ্নিত করেছিলেন তাঁরা। একাধিক ব্যক্তির সাক্ষ্যগ্রহণ করা হয়। তার ভিত্তিতেই ব্যাঙ্কশাল আদালতের বিশেষ পকসো কোর্টে বিচারপ্রক্রিয়া চলছিল। ধৃত ব্যক্তির বিরুদ্ধে সমস্ত সাক্ষ্যপ্রমাণ পেয়েছে আদালত। তাঁর ভিত্তিতেই মঙ্গলবার সর্বোচ্চ সাজা শোনানো হয়। নিগৃহীত শিশুটি এখনও হাসপাতালে চিকিৎসাধীন। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে সে। তার যৌনাঙ্গে একাধিক ক্ষতচিহ্ন ছিল বলে প্রাথমিক তদন্তের পর জানিয়েছিল পুলিশ। হাসপাতালে প্রাথমিক পরীক্ষায় যৌন নির্যাতনের প্রমাণও পাওয়া গিয়েছে।

আজকের রায় ঘোষণার পর সরকারি আইনজীবি, বিভাস চট্টোপাধ্যায় বলেন, ‘এই রায়কে ঐতিহাসিক বলা যেতে পারে। কলকাতা পুলিশ এই ঘটনায় প্রশংসনীয় কাজ করেছে। নির্যাতিতার মৃত্যু না হলেও, অপরাধীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। নারকীয় এই ঘটনার জন্য উপযুক্ত শাস্তি পাবে দোষি।’ শিশুটির সুস্থতার জন্য প্রার্থনা করেছেন তিনি। কলকাতা পুলিশের উত্তর শাখার ডেপুটি কমিশনার দীপক সরকার বলেছেন, ‘আমরা এই বর্বর অত্যাচারের খবর পেয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করতে ঝাঁপিয়ে পড়েছিলাম। সিসিটিভি ফুটেজ দেখে তাঁকে চিহ্নিত করেছিলাম। নির্যাতিতার পোশাকে পাওয়া অপরাধের বিভিন্ন নমুনার সঙ্গে অভিযুক্তের ডিএনএ মিলে গিয়েছে। এই তদন্তে গেইট পদ্ধতি ব্যবহার করা হয়েছিল, সেখানে সিসি ক্যামেরা ফুটেজে হাঁটাচলা ও অভিযুক্তের হাঁটাচলা মিলিয়ে দেখা হয়। মহামান্য আদালত তথ্যপ্রমাণ এটিকে ‘বিরলের মধ্যে বিরলতম ঘটনা’ ঊল্লেখ করে দোষিকে ফাঁসির সাজা শুনিয়েছেন।’


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!