Advertisement
  • দে । শ
  • জুন ৫, ২০২৬

কাটোয়ার গ্রাম থেকে গ্রেফতার সুরেন্দ্রনাথ কলেজ কাণ্ডে অভিযুক্ত পরিতোষ দত্ত

কাটোয়ার গ্রাম থেকে গ্রেফতার সুরেন্দ্রনাথ কলেজ কাণ্ডে অভিযুক্ত পরিতোষ দত্ত

কলকাতার সুরেন্দ্রনাথ কলেজ কাণ্ডে কাটোয়ার সিঙ্গি গ্রাম থেকে কলকাতা পুলিশ গ্রেফতার করল পরিতোষ দত্ত নামে এক ঠিকাদারকে। পুলিশ সূত্রের খবর উইধরা বিপুল টাকার উৎস খুঁজতে কলকাতা পুলিশ পরিতোষকে গ্রেপ্তার করেছে। কলকাতার মুচিপাড়া থানার পুলিশ সিঙ্গি গ্রামের দত্তপাড়ার বাড়ি  থেকে পরিতোষ দত্তকে গ্রেফতার করে নিয়ে গেল। তবে  কলকাতার সুরেন্দ্রনাথ কলেজে টাকা, মদের বোতল-সহ আপত্তিকর যা যা জিনিস উদ্ধার হয়েছে তার সঙ্গে ছেলের কোন যোগ নেই বলেও দাবি পরিতোষের বাবা পাঁচকড়ি দত্তর। পাঁচকড়ি জানান, ‘ছেলে দত্ত এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি এজেন্সি খুলে কাজ করত। নির্মাণ কাজ, রঙের কাজ, ফার্নিচারের কাজ করত। কলকাতার সুরেন্দ্রনাথ কলেজের কানকাটা দেবুর সঙ্গে কমিশন প্রথায় কাজ হত।’

তবে পরিতোষ যে বিপুল অর্থের মালিক হয়েছিল তার নজির গ্রামজুড়ে। ৩টি বাড়ি, ১টি নির্মীয়মান লজ পরিতোষের বৈভবের নজির। জানা গেল, হুগলির কোন্নগরে পরিতোষের ফ্ল্যাট আছে। কোন্নগর থেকেই সে কলকাতা যাতায়াত করত। প্রতিবেশীরা অবশ্য জানেন না পরিতোষ কী কাজ করত। তবে আপদে-বিপদে মানুষকে দান করত। গ্রামের প্রবেশ পথে কয়েক কোটি অর্থ ব্যয়ে পরিতোষের পেল্লায় লজ তৈরি হচ্ছে পরিতোষের। গ্রামে একটি মন্দির তৈরি করে দিয়েছে পরিতোষ। পরিতোষের বাবা পাঁচকড়ি দত্তর ব্যাখ্যা, ‘ঠিকাদারির টাকাতেই এত কিছু করেছে।’

পরিতোষের মা সান্ত্বনা দত্ত কাঁদতে কাঁদতে জানান,  ‘ছেলে প্রথম জীবনে তিনশ টাকার বেতনে খাবারের দোকানে কাজ করেছে। আজকে বড় হয়েছে। তাই এত ঈর্ষা।’ পরিতোষ পা ভেঙে মাস দুয়েক ধরে সিঙ্গি গ্রামে নিজের বাড়িতে রয়েছে। সুরেন্দ্রনাথ কলেজের টাকা মদের বোতলের সঙ্গে পরিতোষের কোনো সম্পর্ক রয়েছে কিনা, সেই দিকেই তাকিয়ে গোটা সিঙ্গি গ্রাম।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!