Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মার্চ ২৬, ২০২৬

রণক্ষেত্র বাসন্তী: বিজেপি প্রার্থীর প্রচারে হামলা, বাইক ভাঙচুর। অভিযোগের তীর তৃণমূলের দিকে, অস্বীকার শাসক দলের

আরম্ভ ওয়েব ডেস্ক
রণক্ষেত্র বাসন্তী: বিজেপি প্রার্থীর প্রচারে হামলা, বাইক ভাঙচুর। অভিযোগের তীর তৃণমূলের দিকে, অস্বীকার শাসক দলের

পশ্চিমবঙ্গে নির্বাচন মানেই সংঘর্ষ। এর কোনো ব্যাতিক্রম নেই। বৃহস্পতিবার ফের নির্বাচনের প্রচার ঘিরে উত্তেজনা দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে। এদিন বিজেপি প্রার্থী বিকাশ সর্দারের প্রচারকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় বাসন্তী বাজার এলাকা।

অভিযোগ, এ দিন দুপুরে প্রচার চলাকালীন বিজেপি প্রার্থীর উপরে অতর্কিতে হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে সমগ্র এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, হামলাকারীরা বিজেপির মিছিলে ঢুকে পড়ে এবং সেখানে থাকা অন্তত দু-টি মোটরসাইকেল ভাঙচুর করে। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, প্রশাসনের মদতেই এই হামলা চালানো হয়েছে এবং পুলিশি নিষ্ক্রিয়তার সুযোগ নিয়ে দুষ্কৃতীরা তাণ্ড ব চালিয়েছে। বিজেপি প্রার্থী বিকাশ সর্দার বলেন, ‘তৃণমূল হারের ভয়ে এখন সন্ত্রাসের আশ্রয় নিচ্ছে। পুলিশ সব দেখেও নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে ছিল।’

যদিও তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের দাবি, বিজেপি একটি নির্বাচনী প্রচার চলছিল। সেই সময় বাইক রাখা নিয়ে অশান্তি হয়। পুলিশ খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে গেলে পুলিশের উপরেও উপরেও হামলা হয়। ৮ জন পুলিশকর্মী আহত হয়েছেন। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে দাবি প্রশাসনের। এই ঘটনায় বেশ জনকে আটক করা হয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!