Advertisement
  • এই মুহূর্তে দে । শ মা | ঠে-ম | য় | দা | নে
  • সেপ্টেম্বর ২, ২০২৫

লাদাখের একুশ হাজারি অজানা শৃঙ্গ জয় বসিরহাটের অভিযাত্রীদের।

আরম্ভ ওয়েব ডেস্ক
লাদাখের একুশ হাজারি অজানা শৃঙ্গ জয় বসিরহাটের অভিযাত্রীদের।

লাদাখের ২১ হাজারি অজানা শিখর অভিযানে সফল বসিরহাটের ট্রাভেলার্স গিল্ড। সংস্থার ৬৫ বছর উপলক্ষে এই জোড়া শৃঙ্গ অভিযানে গিয়েছিলেন ১২ জনের অভিযাত্রী দল তাঁরা লাদাখের রূপসু উপত্যকার ২ টি অজানা শিখর অভিযানে বসিরহাট থেকে রওনা হন ১৬ আগস্ট। অভিযাত্রীদলে প্রবীনতম সদস্য শান্তিকুমার রায়ের বয়স এখন ৮৫। এই বয়সেও তিনি পর্বত শিখরে গিয়ে সবাইকে অবাক করে দিয়েছেন।‌ ১৬৪৫৯ ফুট উচ্চতায় বেস ক্যাম্পে থেকে তিনি এই অভিযান পরিচালনা করেছেন। হিমাচল প্রদেশের প্রাকৃতিক বিপর্যয় কাটিয়ে অভিযাত্রীদল লাদাখে পৌঁছন।

ট্রাভেলার্স গিল্ডের সম্পাদক এবং অভিযাত্রী দলের প্রবীন সদস্য শান্তিকুমার রায় জানান, লাদাখের দক্ষিণ পূর্বে অবস্থিত লেহ থেকে ১৩৭ কিলোমিটার দূরে রূপসু উপত্যকার অনেকগুলি ভার্জিন পিকের ২ অনামী শৃঙ্গ রয়েছে যার উচ্চতা যথাক্রমে ৬৫৪০ মিটার (‌২১৪৬০ ফু্ট)‌ ও ৬৩৫৪ মিটার (‌২০৮৪০ ফুট‌)‌। সেই দুটি শিখর ছিল তাঁদের লক্ষ্য। ২২ আগস্ট ১৬৪৫৯ ফুট উচ্চতায় বেস ক্যাম্প পর্যন্ত অভিযাত্রী দল পৌঁছয়। তাদের মধ্যে ২৭ আগস্ট বেলা ২ টো ৩৭ মিনিটে ২১৫২২ ফু্ট উচু অনামী শিখর সামিট করেন ৩ অভিযাত্রী জয়ন্ত কুন্ডু, জয়ধর চৌধুরি, শুভ্রদীপ মন্ডল । এঁদের গাইড হিসেবে ছিলেন ধীরাজ, উপেন্দ্র, প্রেম। সময়াভাবে দ্বিতীয় শৃঙ্গটি আরোহন থেকে নিজেদের বিরত করেন অভিযাত্রীরা। এই অভিযানে সাফল্যে গর্বিত বসিরহাটের মানুষ। অক্সিজেন কম, অজানা শৃঙ্গে পা রাখার ঝুঁকি সবকিছু তুচ্ছ করে এই শৃঙ্গ জয় বড় সাফল্য বসিরহাটের সংস্থার।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!