Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • সেপ্টেম্বর ২০, ২০২২

অক্টোবরের তৃতীয় সপ্তাহে বিসিসিআই নির্বাচন

আরম্ভ ওয়েব ডেস্ক
অক্টোবরের তৃতীয় সপ্তাহে বিসিসিআই নির্বাচন

অক্টোবরের তৃতীয় সপ্তাহে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্বাচন। পাশাপাশি দীপাবলির আগেই হতে পারে সিএবি নির্বাচনও।

দেশের শীর্ষ আদালতের রায়ে, ভারতীয় বোর্ড প্রেসিডেন্ট পদে প্রেসিডেন্ট ও সচিব পদে মেয়াদ আরও তিন বছর করে মেয়াদ বেড়ে গিয়েছে যথাক্রমে সৌরভ গঙ্গোপাধ্যায় এবং জয় শাহের । তবে, সৌরভ বোর্ড প্রেসিডেন্ট না আইসিসি চেয়ারম্যান হবেন, বিষয়টি এখনও চূড়ান্ত নয় । পাশাপাশি ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট পদে জয় শাহ থাকবেন কিনা তাও অনিশ্চিত। শোনা যাচ্ছে  রাজীব শুক্লা আইপিএল চেয়ারম্যান পদে আসতে পারেন। নিয়ম অনুযায়ী, আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে নির্বাচন করে ফেলার কথা । বোর্ডে, রাজ্য ক্রিকেট সংস্থায় । কিন্তু সুপ্রিম কোর্টের রায় পেতে দেরি হওয়ায় অক্টোবরে এবার হচ্ছে ভারতীয় ক্রিকেট প্রশাসনের নির্বাচন ।

আগামী অক্টোবর ১৬ থেকে ২০ তারিখের মধ্যে বোর্ড নির্বাচন করে ফেলতে চাইছে বিসিসিআই । নির্বাচনী অফিসার হিসেবে একে জ্যোতিকে নিয়োগ করে ফেলেছে বোর্ড ।
সিএবিতেও শোনা যাচ্ছে, দীপাবলির আগে নির্বাচন হয়ে যাবে । মঙ্গলবার অ্যাপেক্স কাউন্সিলের বৈঠক ডেকে চূড়ান্ত দিন ঘোষণা করবে সিএবি । নির্বাচনী অফিসারও নিয়োগ করা হবে ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!