- দে । শ প্রচ্ছদ রচনা
- জানুয়ারি ১৬, ২০২৩
কলকাতা হাইকোর্টে সাম্প্রতিক অচলাবস্থার তদন্তে বার কাউন্সিল অফ ইণ্ডিয়ার তিন সদস্যের প্রতিনিধি দল
রাজশেখর মান্থার বিরুদ্ধে পোস্টার ফেলা নিয়ে মামলা দায়ের,মামলার শুনানি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে
বিচারপতি রাজশেখর মান্থার বিরুদ্ধে কারা সেদিন পোস্টার ফেলেছিল এই প্রশ্ন তুলে অপরাধীদের খুঁজে বার করার দাবিতে মামলা দায়ের করা হল কলকাতা হাইকোর্টে। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে হবে মামলার শুনানি।
কলকাতা হাইকোর্টে বিচারপতি মান্থার এজলাস আইনজীবীদের একাংশের বয়কটের ব্যাপারে তদন্ত করতে এল বার কাউন্সিল অফ ইন্ডিয়ার তিন সদস্যের প্রতিনিধি দল। প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে রয়েছেন-রবীন্দ্র কুমার রাইজদা, অশোক মেহতা, বন্দনা কৌর গ্রোভার। প্রথমে বার অ্যাসোসিয়েশনের সদস্যদের সঙ্গে কথা বলেন। ১১ টা ১৫ থেকে বৈঠক করেন অ্যাসোসিয়েশনের সদস্যদের সঙ্গে। ১২ টা ৫ নাগাদ ডেপুটি সলিসিটর জেনারেলের সঙ্গে কথা বলেন। আদালত সূত্রে খবর, প্রতিনিধিরা বিচারপতির এজলাসে যোগদানে ইচ্ছুক আইনজীবীদের চিহ্নিত করে তাঁদের সঙ্গে কথা বলবেন। তাঁদের বয়ান রেকর্ডও করা হবে। উল্লেখ্য, ৯ ও ১০ জানুয়ারি বিচার প্রক্রিয়ায় অংশ গ্রহনের সময় তাঁরা বাধার সম্মুখীণ হয়েছিলেন।
এই অনুসন্ধানকারী দলের বিরুদ্ধে এদিন প্রতীকী প্রতিবাদ জানিয়েছেন আদালতের আইনজীবীদের একাংশ । কালো ব্যাজ পরে আদালতে আজকে কালা দিবস পালন করেছেন তাঁরা। তবে অধিকাংশ আইনজীবীই তাঁদের জন্য নির্ধারিত আইনজীবীর গাউন পরিধান করে আদালতে উপস্থিত হয়েছেন। তাঁদের তরফ থেকে বলা হচ্ছে কালা দিবস পালনের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে নেওয়া হয়নি। রাজ্য বার কাউন্সিল অফ ইন্ডিয়ার সব সদস্যকে না জানিয়েই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল।
গত সপ্তাহে কলকাতা হাইকোর্টে অচলাবস্থা তৈরি হয়েছিল। বিচারপতি মান্থার এজলাস বয়কট করেছিলেন আইনজীবীদের একাংশ। মান্থার বাড়ির সামনেও পড়েছিল পোস্টার। বিসিআই-এর প্রতিনিধিরা এদিন জানতে চাইছেন, কি এমন পরিস্থিতি তৈরি হয়েছিল সেদিন, যে এজলাস বয়কট করতে হয়েছিল। এমনকি পোস্টারও ফেলতে হয়েছিল। হাইকোর্টের বিষয়টি দৃষ্টি আকর্ষণ করেছিল দিল্লির আইনজীবীদেরও । কলকাতা হাইকোর্টের উদ্ভূত পরিস্থিতি নিয়ে বিস্ময়ও প্রকাশ করেছিলেন তাঁরা। এরপরই বিষয়টা খতিয়ে দেখতে কলকাতা হাইকোর্টে আসেন ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা।
❤ Support Us





