Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মে ৩০, ২০২৬

ক্যানসার প্রতিরোধে টিকাকরণ কর্মসূচি শুরু বাংলায়

আরম্ভ ওয়েব ডেস্ক
ক্যানসার প্রতিরোধে টিকাকরণ কর্মসূচি শুরু বাংলায়

শনিবার থেকে পশ্চিমবঙ্গে আনুষ্ঠানিকভাবে শুরু হল সার্ভাইকাল ক্যানসার প্রতিরোধে টিকাকরণ কর্মসূচি। কেন্দ্রের সহায়তায় চালু হওয়া এই কর্মসূচির মাধ্যমে রাজ্যের ১৪ থেকে ১৫ বছর বয়সী কিশোরীদের টিকা দেওয়া হবে। রাজ্যজুড়ে সরকারি স্বাস্থ্যকেন্দ্রগুলিতে এই পরিষেবা পাওয়া যাবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

বিধাননগর হাসপাতালে এদিন কর্মসূচির উদ্বোধন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, মুখ্যসচিব মনোজ আগরওয়াল, বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। উদ্বোধনের পর প্রথম দুই কিশোরীর হাতে টিকাকরণের শংসাপত্র তুলে দেওয়া হয়।

রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই কর্মসূচির আওতায় ৭ লক্ষেরও বেশি কিশোরীকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কেন্দ্র ইতিমধ্যে রাজ্যের জন্য ৭ লক্ষ ৭২ হাজার ৬৫০ ডোজ টিকা পাঠিয়েছে। পশ্চিমবঙ্গের মোট ২৩৫টি স্বাস্থ্যকেন্দ্র থেকে এই টিকাদান কর্মসূচি পরিচালিত হবে।

এদিকে, স্বাস্থ্য পরিষেবার পরিকাঠামো আরও শক্তিশালী করতে এসএসকেএম হাসপাতালে অতিরিক্ত ১০০টি বেড সংযোজন করা হয়েছে। এদিন ওই নতুন বেডগুলিরও উদ্বোধন করা হয়। সরকারি হাসপাতালগুলিতে উন্নত ও সহজলভ্য চিকিৎসা পরিষেবা নিশ্চিত করার লক্ষ্যে রাজ্য সরকার একাধিক পদক্ষেপ গ্রহণ করছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।

কর্মসূচির উদ্বোধনের পর মুখ্যমন্ত্রী বলেন, “রাজ্যের ১৪-১৫ বছরের কিশোরীদের এই টিকা দেওয়া হবে। এই উদ্দেশ্যে কেন্দ্র ৭ লক্ষ ৭২ হাজার ৬৫০ ডোজ টিকা পাঠিয়েছে।”


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!