Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • ফেব্রুয়ারি ২৮, ২০২৬

এস আই আর-এর পর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, কোন জেলায় কত নাম বাদ, কোথায় কত ভোটার বিচারাধীন

আরম্ভ ওয়েব ডেস্ক
এস আই আর-এর পর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, কোন জেলায় কত নাম বাদ, কোথায় কত ভোটার বিচারাধীন

রাজ্যে ধাপে ধাপে প্রকাশিত হচ্ছে SIR-এর চূড়ান্ত ভোটার তালিকা। কমিশন সূত্রে পাওয়া খবর অনুযায়ী, কলকাতা-সহ একাধিক জেলায় বহু ভোটারের নাম বাদ গিয়েছে। পাশাপাশি বহু নাম এখনও ‘আন্ডার অ্যাডজুডিকেশন’ বা বিচারাধীন অবস্থায় রয়েছে। জেলা ভিত্তিক বিস্তারিত তথ্য নিচে তুলে ধরা হল—

কলকাতা

  • উত্তর কলকাতা: ১৭ হাজার ভোটারের নাম বাদ
  • দক্ষিণ কলকাতা: ৩২০৭ জনের নাম বাদ

বাঁকুড়া

  • প্রায় ১ লক্ষ ৩৫ হাজার ভোটারের নাম বাদ

আলিপুরদুয়ার

  • ১১ হাজার ৬৯২ জনের নাম বাদ
  • ৮০ হাজার ৪৯৪ জনের নাম এখনও বিচারাধীন

নদিয়া

  • প্রায় ৬০ হাজার ভোটারের নাম বাদ
  • প্রায় ২ লক্ষ ১৬ হাজার ভোটার বিচারাধীন

হুগলি

  • ১৬ হাজার ভোটারের নাম বাদ
  • খসড়া তালিকায় মোট ভোটার ছিল ৪৪ লক্ষ ৫৬ হাজার ২২৫ জন
  • চূড়ান্ত তালিকায় রয়েছে ৪৪ লক্ষ ৪০ হাজার ২৯৩ জন
  • ১ লক্ষ ৭৩ হাজার ৬৪ জনের নাম এখনও বিচারাধীন

দক্ষিণ ২৪ পরগনা

  • ৫০ হাজার ভোটারের নাম বাদ
  • ৫ লক্ষ ১৭ হাজার ভোটার বিচারাধীন

পশ্চিম মেদিনীপুর

  • ১৮ হাজার ভোটারের নাম বাদ
  • প্রায় ১ লক্ষ ভোটার আন্ডার অ্যাডজুডিকেশন

পূর্ব বর্ধমান

  • ১৭ হাজার ভোটারের নাম বাদ

নিরাপত্তা জোরদার: চার জেলায় পাঠানো হল সিনিয়র IPS অফিসার

SIR-এর চূড়ান্ত ভোটার তালিকা ঘিরে কোনও গন্ডগোল এড়াতে রাজ্যের চার জেলায় চার জন সিনিয়র IPS অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। জেলাগুলি হল—মালদা, কৃষ্ণনগর, মুর্শিদাবাদ এবং কোচবিহার।

  • মালদা: অজয় নন্দ
  • কৃষ্ণনগর: গৌরব শর্মা
  • মুর্শিদাবাদ: রশিদ মুনির খান
  • কোচবিহার: সুনীল কুমার যাদব

রাজ্য জুড়ে চূড়ান্ত তালিকা প্রকাশকে কেন্দ্র করে প্রশাসনিক তৎপরতা বাড়ানো হয়েছে। কমিশনের তরফে পরিস্থিতির উপর নজরদারি রাখা হচ্ছে বলে সূত্রের খবর।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!