Advertisement
  • দে । শ
  • মার্চ ২০, ২০২৬

নিউটাউনে গাড়ি থেকে উদ্ধার নগদ টাকা, গ্রেফতার গুজরাটের বাসিন্দা

আরম্ভ ওয়েব ডেস্ক
নিউটাউনে গাড়ি থেকে উদ্ধার নগদ টাকা, গ্রেফতার গুজরাটের বাসিন্দা

নিউটাউন সিটি সেন্টারের কাছে শুক্রবার সকালে একটি গাড়ি থেকে লক্ষ লক্ষ টাকা উদ্ধার করেছে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে বিধাননগর পুলিশ কমিশনারেটের গোয়েন্দারা ইকোপার্ক থানার পুলিশের সঙ্গে যৌথভাবে অভিযান চালান। অভিযানের সময় একটি অ্যাপ ক্যাব আটকে তল্লাশি করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গাড়িটি চালাচ্ছিলেন সুরেশ ঠাকুর, যিনি গুজরাটের বাসিন্দা। তল্লাশিতে গাড়ি থেকে ২৫ লক্ষ টাকা পাওয়া যায়। টাকার উৎস সম্পর্কিত সঠিক প্রমাণ বা নথি দেখাতে না পারায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, এর দু’দিন আগে আলিপুরদুয়ার জেলায় নাকা তল্লাশির সময়ও বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করা হয়েছিল। ওই ঘটনায় অসমের নাম্বার প্লেটযুক্ত গাড়ি সন্দেহজনক মনে হওয়ায় থামিয়ে তল্লাশি চালানো হয়। পুলিশ ১০০ ও ৫০০ টাকার নোটের বান্ডিল মিলিয়ে মোট ২ লক্ষ ৭৫ হাজার টাকা উদ্ধার করেছিল এবং টাকার উৎস সম্পর্কিত নথি দেখাতে না পারায় গাড়ির চালককে গ্রেপ্তার করেছিল।

গত ১৫ মার্চ পশ্চিমবঙ্গে ভোটের নির্ঘণ্ট প্রকাশের সঙ্গে সঙ্গে রাজ্যে কার্যকর হয়েছে আদর্শ আচরণবিধি। এতে বলা হয়েছে, সাধারণত ৫০ হাজার টাকার বেশি নগদ অর্থ বা ১০ হাজার টাকার বেশি মূল্যের সামগ্রী বহন করার সময় তার উৎস সম্পর্কিত সঠিক নথি বা প্রমাণ দেখাতে হবে। তা না হলে সেই অর্থ বা সামগ্রী পুলিশ বাজেয়াপ্ত করতে পারে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!