Advertisement
  • এই মুহূর্তে বি। দে । শ
  • জুলাই ১৫, ২০২৪

ইমরানের দলকে নিষিদ্ধ করার ভাবনায় পাক প্রশাসন। দিবাস্বপ্ন দেখছে সাহাবাজের সরকার, প্রতিক্রিয়া তেহেরিক ই ইনসাফের

আরম্ভ ওয়েব ডেস্ক
ইমরানের দলকে নিষিদ্ধ করার ভাবনায় পাক প্রশাসন। দিবাস্বপ্ন দেখছে সাহাবাজের সরকার, প্রতিক্রিয়া তেহেরিক ই ইনসাফের

পাকিস্তানের রাজনৈতিক দল তেহেরিক-ই-ইনসাফের রাজনৈতিক অস্তিত্ব কী সংকটে ? সোমবার সে দেশের তথ্য মন্ত্রী আট্টা তারার জানিয়েছেন, ইমরান খানের রাজনৈতিক দলটিকে নিষিদ্ধ ঘোষণা করার আর্জি জানিয়ে আদালতে মামলা করার প্রস্তুতি নিচ্ছে পাক সরকার।

চলতি বছরের ১৩ জুলাই, আদালত নারী ও সংখ্যালঘুদের জন্য সংরক্ষিত আসনে প্রার্থী দেওয়ার জন্য ইমরানের দলকে অনুমতি দেয় পাক শীর্ষ আদালত। এবার সেই রায়কেই রায়কে চ্যালেঞ্জ করে পিটিশন দায়ের করতে চায় পাক সরকার।

পাক তথ্য মন্ত্রীর ঘোষণার পাল্টা প্রতিক্রিয়ায জানিয়েছে তেহেরিক ই ইনসাফও। ইমরান খানের আইন বিষয়ক মুখপাত্র নাইম হায়দার পাঞ্জুথা বলেছেন যে, পিটিআইকে নিষিদ্ধ করার কোনো অধিকার সরকারের নেই। তিনি বলেন, ‘পিটিআইকে যারা নিষিদ্ধ করতে চান, তাঁরা দয়া করে নিজেদের দিকে দেখুন। দেখবেন আপনারা নিজেরাই আপনাদের নিষ্ঠুরতার জন্য জনগণের মন থেকে সরে গেছেন। সুপ্রিম কোর্ট পাকিস্তানের সংবিধানের ১৭ (২) অনুচ্ছেদের অধীনে একটি আদেশ জারি করেছে মাত্র। আমাদের দল গুটিকয়েক লোকের নীতির বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে নয় । পাকিস্তানের স্বাধীনতা ও শক্তির দাবির পরিপ্রেক্ষিতে ইমরান খান আজ জেলে। ‘

তেহেরিক ই ইনসাফের তরফে একটি প্রেস বিবৃতি প্রকাশ করে ‘সরকার দিবাস্বপ্ন দেখছে’ বলে কটাক্ষ করা হয়েছে। তারা জানিয়েছে, কোনো দেশপ্রেমিক পাকিস্তানের সবচেয়ে বড়ো এবং জনপ্রিয় দলটিকে নিষিদ্ধ করার কথা ভাবতে পারে না। তেহেরিক ই ইনসাফ নিষিদ্ধ করা মানে পাকিস্তানের ভিত নাড়িয়ে দেওয়া এবং দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়ার সামিল।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!