- এই মুহূর্তে দে । শ
- অক্টোবর ১৫, ২০২৫
৫৭ প্রার্থীর প্রথম তালিকা প্রকাশ জেডিইউ-র, চিরাগের দাবি অস্বীকারে এনডিএ-তে ফাটলের আশঙ্কা
বিহার বিধানসভা নির্বাচন ঘিরে জোরদার প্রস্তুতি শুরু করে দিয়েছে এনডিএ-র শরিক দলগুলি। বিজেপির পর এবার প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করল নীতীশ কুমারের জনতা দল (ইউনাইটেড) বা JDU। এই তালিকায় ৫৭টি আসনের জন্য প্রার্থী ঘোষণা করা হয়েছে।
তবে তালিকা প্রকাশের সঙ্গেই নতুন করে জল্পনা তৈরি হয়েছে এনডিএ-র অন্দরেই। চিরাগ পাসওয়ানের নেতৃত্বাধীন লোক জনশক্তি পার্টি (রামবিলাস) যে ৪টি আসন দাবি করেছিল, সেই সব আসনেও প্রার্থী দিয়েছে জেডিইউ। রাজনৈতিক মহলের প্রশ্ন—তা হলে কি এনডিএ জোটে ফাটল ধরছে?
দলের তরফে বলা হয়েছে, সামাজিক ভারসাম্য এবং আঞ্চলিক সমীকরণ মাথায় রেখেই তারা প্রার্থী নির্বাচন করেছে। প্রকাশিত তালিকায় উল্লেখযোগ্য কিছু প্রার্থীর নাম:
আলামনগর: নরেন্দ্র নারায়ণ যাদব
মোকামা: অনন্ত সিং
নালন্দা: শ্রবণ কুমার
খগাড়িয়া: বাবলু মণ্ডল
সমস্তিপুর: অশ্বমেঘা দেবী
বৈশালী: সিদ্ধার্থ প্যাটেল
কোটি: অজিত কুমার
দরভাঙ্গা গ্রামীণ: ঈশ্বর মণ্ডল
মधेপুরা: কবিতা সাহা
Janata Dal United (JDU) releases the first list of candidates for the Bihar Assembly Elections. pic.twitter.com/Zb2G7PZvv0
— ANI (@ANI) October 15, 2025
এবারের বিধানসভা নির্বাচনের (২০২৫) জন্য এনডিএ-র আসন ভাগাভাগি চূড়ান্ত হয়েছে। ২৪৩ আসনের মধ্যে বিজেপি ও জেডিইউ — দুই দলই লড়বে ১০১টি করে আসনে। অর্থাৎ প্রথমবারের মতো সমান আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে দুই শরিক। যা বিহারের রাজনীতিতে একটি বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে, কারণ এর আগে জোটে সবসময় জেডিইউ ছিল বড়ভাইয়ের ভূমিকায়।
অন্যদিকে, চিরাগ পাসওয়ানের দলকে দেওয়া হয়েছে ২৯টি আসন। উপেন্দ্র কুশওয়াহার এর দল এবং জিতন রাম মাঁঝির হাম পাচ্ছে ৬টি করে আসন।
বিজেপির চমকপ্রদ তালিকা:
এরই মধ্যে বিজেপিও তাদের প্রথম তালিকা প্রকাশ করেছে, যেখানে ৭১ জন প্রার্থীর নাম রয়েছে। বড় চমক, সাত বারের বিধায়ক ও বিধানসভার স্পিকার নন্দ কিশোর যাদবকে টিকিট দেয়নি বিজেপি। দীর্ঘদিন পরে সরাসরি ভোটে লড়বেন উপ-মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। আইন ও স্বাস্থ্য মন্ত্রী মঙ্গল পাণ্ডেও এবার বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সব মিলিয়ে, বিহারের নির্বাচনী সমীকরণে বড়সড় রদবদল দেখা যাচ্ছে। জেডিইউ-র আসন ছাড়তে অস্বীকৃতি এবং এলজেপিআর-এর দাবি উপেক্ষা করার প্রেক্ষিতে এনডিএ জোটে অস্বস্তি যে বাড়ছে, তা স্পষ্ট। আগামী দিনে এই জোট কতটা ঐক্যবদ্ধ থাকে, সেটাই এখন বড় প্রশ্ন।
❤ Support Us






