- দে । শ
- সেপ্টেম্বর ১২, ২০২৫
পথের পাঁচালীর স্রষ্টা বিভূতিভূষণের জন্মদিনে পালন বনগাঁ–বসিরহাটে
পথের পাঁচালীর স্রষ্টা বিভূতিভূষণের জন্মদিনে পালন বনগাঁ– বসিরহাটে। আজ ১২ সেপ্টেম্বর কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধায়ের ১৩১ তম জন্মদিবস। এই উপলক্ষে উত্তর ২৪ পরগনার বনগাঁয়া ইছামতীর তীরে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বনগাঁ মহকুমার বারাকপুরে অবস্থিত কালজয়ী সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাসভবন ‘স্মৃতির রেখা’-য় তাঁর ১৩১ তম জন্মবার্ষিকীতে বিভূতিভূষণের আবক্ষ মুর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন করে বিশিষ্ট জনেরা । সেই সঙ্গে পার্শ্ববর্তী ইছামতী তীর সংলগ্ন বিভূতিভূষণ স্মৃতিঘাটে একটি সাহিত্যসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির উদ্যোগে এবং বনগাঁ মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক রামকুমার মুখোপাধ্যায় ও আনসারউদ্দিন এবং বনগাঁ পুরসভার পুরপ্রধান গোপাল শেঠ, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক পল্লব পাল সহ তথ্য ও সংস্কৃতি বিভাগের আধিকারিক ও অন্যান্য বিশিষ্টজন। বনগাঁ দীনবন্ধু মহাবিদ্যালয়, বনগ্রাম হাই স্কুল , গোপালনগর হরিপদ ইনস্টিটিউশনের প্রতিভাবান ছাত্রছাত্রীদের পাশাপাশি স্থানীয় সাংস্কৃতিক গোষ্ঠীর পরিশীলিত উপস্থাপনায় ভিন্নতর অনুভবে নন্দিত ও স্পন্দিত হয়ে ওঠে তথ্য ও সংস্কৃতি বিভাগের এই বিভূতি প্রণাম। অন্যদিকে বসিরহাটের বিভূতিভূষণের শ্বশুরালয়ের গ্রাম পানিতরে দিনটি পালিত হয়।
❤ Support Us





