Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • ফেব্রুয়ারি ১৯, ২০২৬

বঙ্গভঙ্গের দাবিতে সোচ্চার হওয়া ‘বিদ্রোহী’ বিজেপি বিধায়ক তৃণমূলে, পাহাড় রাজনীতিতে নতুন সমীকরণ

আরম্ভ ওয়েব ডেস্ক
বঙ্গভঙ্গের দাবিতে সোচ্চার হওয়া ‘বিদ্রোহী’ বিজেপি বিধায়ক তৃণমূলে, পাহাড় রাজনীতিতে নতুন সমীকরণ

দার্জিলিং জেলার কার্শিয়াঙ কেন্দ্রের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। বৃহস্পতিবার কলকাতার তৃণমূল ভবনে গিয়ে ঘাসফুল শিবিরের পতাকা হাতে তুলে নেন তিনি। উপস্থিত ছিলেন শশী পাঁজা ও ব্রাত্য বসু। রাজনৈতিক মহলের মতে, আসন্ন রাজ্যসভা নির্বাচনকে সামনে রেখে এ পদক্ষেপ বিজেপির জন্য বড়ো ধাক্কা। কারণ, রাজ্যসভার সাংসদের নির্বাচন বিধায়কদের ভোটের ওপর নির্ভর করে, আর এবার বিজেপির বিধায়কের সংখ্যা কমে দাঁড়াল ৬৪-এ।

বিষ্ণুপ্রসাদ শর্মা বরাবর গোর্খাল্যান্ড ও উত্তরবঙ্গকে পৃথক রাজ্য করার পক্ষপাতী ছিলেন। দলের সঙ্গে দূরত্ব বাড়ার মূল কারণও এটাই। তিনি একাধিকবার অভিযোগ তুলেছিলেন, বিজেপি শুধু প্রতিশ্রুতি দিচ্ছে, কিন্তু বাস্তবে কোননো পদক্ষেপ নিচ্ছে না। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে দার্জিলিঙে রাজু বিস্তাকে পুনরায় প্রার্থী করার পরিকল্পনার বিরোধিতা করে তিনি নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন। এরপর থেকেই তাঁর ও বিজেপির দূরত্ব বাড়ছিল। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী হিসেবে জয়ী হন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে দলের প্রতি তাঁর বিশ্বাস ক্ষীণ হয়ে আসে।

তিনি একাধিকবার বিধানসভায় উপস্থিত থেকেও তিনি দলের সভা বা কর্মসূচিতে অংশ নিতেন না। সম্প্রতি অসুস্থতার সময়ও বিজেপি নেতাদের পক্ষ থেকে নয়, বরং শুভেন্দু অধিকারী ব্যক্তিগতভাবে তাঁর চিকিৎসার দায়িত্ব নিয়েছিলেন। রাজনৈতিক মহলের ধারণা, এই ধারা বিরোধী শিবিরের প্রতি তাঁর আপত্তি প্রকাশ করছিল। অবশেষে তিনি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন।

বিশ্লেষকদের মতে, তৃণমূলের শীর্ষ নেতৃত্ব পাহাড়ে নিজেদের সংগঠন মজবুত করতে চাইছে। বিষ্ণুপ্রসাদ শর্মার যোগদান পাহাড়ি এলাকায় কিছুটা হলেও সমর্থন বাড়াতে পারে। তবে অন্য একাংশ মনে করছে, পাহাড়ের ভোট সমীকরণ বরাবরই আলাদা, তাই একজন বিধায়কের দলবদল উল্লেখযোগ্য প্রভাব ফেলবে না।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!