Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • এপ্রিল ২৮, ২০২৩

বিজেপির ডাকা বারো ঘণ্টার বনধকে ঘিরে কোচবিহারে উত্তেজনা। শিলিগুড়িতে বনধের ব্যাপক প্রভাব

আরম্ভ ওয়েব ডেস্ক
বিজেপির ডাকা বারো ঘণ্টার বনধকে ঘিরে কোচবিহারে উত্তেজনা। শিলিগুড়িতে বনধের ব্যাপক প্রভাব

কালিয়াগঞ্জকাণ্ডের প্রতিবাদে উত্তরবঙ্গের 8 জেলায় আজ শুক্রবার 12 ঘন্টার বনধ পালিত হচ্ছে বিজেপির ডাকে। এই বনধ সফল করতে একদিকে যেমন রাস্তায় নেমেছে বিজেপি কর্মীরা তেমনই বনধ ব্যর্থ করতে তৃণমূল কর্মীরা ও রাস্তায় নেমেছে। এই বনধকে কেন্দ্র করে কোচবিহারের বেশ কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত অশান্তি হয়েছে, বাসের কাজ ভাঙ্গা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। সকাল দশটা পর্যন্ত পাওয়া খবরে বলা যায় বনধ আংশিকভাবে সফল।
বন্ধের শুরুতেই কোচবিহার জেলায় বিক্ষিপ্ত অশান্তি শুরু হয়। এই অশান্তির জেরে কুড়িজন বনধ সমর্থককে পুলিশ আটক করেছে।

বনধের সমর্থনে শুক্রবার সকাল থেকে কোচবিহারের বিভিন্ন জায়গায় বিজেপি সমর্থকরা পতাকা এবং লাঠি নিয়ে মিছিল শুরু করে। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বাস টার্মিনাস এসে বাস চালানো বন্ধ করার জন্য প্রতিবাদ কর্মসূচি শুরু করে। পাশাপাশি চলতে থাকে শাসক দলের বিরুদ্ধে বিক্ষোভ এবং স্লোগান। এই সময় খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে সেখান থেকে বনধ সমর্থকদের চলে যেতে বললে পুলিশের সঙ্গে তাদের জন্য ধস্তাধস্তি শুরু হয় বলে অভিযোগ । এরপরই পুলিশ ২০ জন বনধ সমর্থক ও বিজেপি  কর্মীকে আটক করে বলে খবর পাওয়া যাচ্ছে।

কোচবিহার থেকে বারোবিশা যাওয়ার রুটের একটি বাসে বনধ সমর্থকরা হামলা চালায় এবং ইটপাটকেল ছুঁড়ে বাসের কাচ ভেঙে দেয় এবং বাস চালক তাতে আহত হয় বলে অভিযোগ। বাসের সেই সময়ে যে কয়েকজন যাত্রী ছিলেন তারা আতঙ্কে বাস থেকে নেমে পড়েন।

এছাড়াও কোচবিহারের চাকি মোরে দিনহাটাগামী একটি সরকারি বাসে বনধ সমর্থকরা হামলা চালায় বলে অভিযোগ।
এদিকে বন্ধের বিরোধিতায় কোচবিহারে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা তৃণমূল সমর্থিত শ্রমিক সংগঠন  মিছিল করে বন্ধের বিরোধিতা করার জন্য রাস্তায় নেমেছে । জলপাইগুড়িতে যানবাহন চলছে না। সর্বত্রই বনধ সমর্থনে বিজেপি ও বনধের বিরেধিতায় তৃণমূল পথে নেমেছে। দিনহাটায় জয় শ্রীরাম ও জয় বাংলা ধ্বনি দিচ্ছে বিজেপি-তৃণমূল। কেচবিহারের ঘুঘুমারিতেও বিজেপি-তৃণমূলের সমর্থকদের মধ্যে বনধকে কেন্দ্র করে উত্তেজনা শুরু হয়েছে।

বিজেপির ডাকা বারো ঘণ্টার বনধে কোচবিহার ছাড়াও  উত্তরবঙ্গের ৮টি জেলাতেই আংশিক প্রভাব পড়েছে। মালদায় বনধ সর্মথকরা 34 নম্বর জাতীয় সড়ক করে জন্য অবরোধ করে রাখে। সেখানেও বন সমর্থক অর্থাৎ বিজেপি সমর্থকদের সঙ্গে তৃণমূল কর্মী-সমর্থকদের কথা কাটাকাটি হয়। বিভিন্ন জায়গা থেকে যে জানা যাচ্ছে সমর্থনে বিজেপি মিছিল এবং স্লোগান করছে বন্ধের বিরোধিতা করে তৃণমূল মিছিল এবং স্লোগান করছে মাঝখানে পুলিশ-র্যাব দাঁড়িয়ে থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিজেপির তরফ থেকে বন সফল বলে দাবি করলেও তৃণমূল এবং রাজ্য প্রশাসনের তরফে এই বন্ধ বলে দাবি করা হচ্ছে। কোচবিহার সহ অন্যান্য জায়গায় সকাল থেকেই পুলিশ বন সমর্থকদের উঠিয়ে দিয়ে বাজার খোলার জন্য উদ্যোগী হয়েছিল। তাতে কোচবিহার দার্জিলিং জলপাইগুড়ি দোকানপাট খুললেও রায়গঞ্জে দোকান বাজার প্রথমে খুললেও পরে বন্ধ হয়ে যায় বলে খবর পাওয়া যাচ্ছে। শিলিগুড়িতে বনধ সফল বলে বিজেপির দাবি। দোকান বাজার খোলেনি। রায়গঞ্জেও দোকান বাজার খোলা নিয়ে উত্তেজন।
উত্তরবঙ্গে বনধ সফল বলে দাবি করেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পালটা তৃণমূল নেতা উদয়ন গুহ জানিয়েছেন, কর্মনাশা বনধ মানুষ সমর্থন করছে না। বিজেপি এজেন্সি রাজ চালু করতে চাইছে। উদয়ন গুহ এদিন বনধের বিরোধীতায় মিছিল পথে নেমেছেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!