Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • অক্টোবর ৩১, ২০২৫

সরকারি টাকায় চন্ডীগড়ে প্রস্তুত ‘শিসমহল ২.০’ ! ফের পদ্ম নিশানায় কেজরিওয়াল

বিভ্রান্তি ছড়াচ্ছে বিজেপি, দাবি আপ নেতৃত্বের

আরম্ভ ওয়েব ডেস্ক
সরকারি টাকায় চন্ডীগড়ে প্রস্তুত ‘শিসমহল ২.০’ ! ফের পদ্ম নিশানায় কেজরিওয়াল

ফের পদ্মের নিশানায় ঝাড়ু । আবাস বিতর্কে নতুন করে অরবিন্দ কেজরিওয়ালকে বিঁধলো বিজেপি । সম্প্রতি সমাজ মাধ্যমে, একটি পোস্টে দাবি করা হয়েছে, দলের শীর্ষ নেতা এবং দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রীকে, সরকারি কোটায় বসবাসের জন্য দু একরের সরকারি বাংলো দিয়েছে পাঞ্জাবের আপ সরকার । এক্সবার্তায় দিল্লি বিজেপির তরফে অভিযোগ তোলা হয়েছে, চন্ডীগড় সেক্টর ২-এ, একটি সাততারা বাংলো নির্ধারিত হয়েছে কেজরিওয়ালের নামে ।

পাঞ্জাবের ‘সুপার সিএম’ বা অলিখিত মুখ্যমন্ত্রী, এই নামেই আপ সুপ্রিমোকে কটাক্ষ করে, বিজেপির তরফে দাবি করা হয়েছে, অরবিন্দ কেজরিওয়াল নিজেকে আম আদমি বলে পরিচয় দেন । কিন্তু দিল্লির মুখ্যমন্ত্রীত্বের পদ খোয়ানোর পর, দিল্লির ৬ নং ফ্ল্যাগশিপ রোজের বিলাসবহুল মহল ছাড়তে হয়েছিল কেজরিওয়ালকে । এবার সেই শোকপূরণে, তাঁকে আরো আধুনিক একটি বাংলো উপহার দিয়েছে তারই দল । পদ্মশিবিরের তরফে সেই বাড়ির একটি উপগ্রহ চিত্রও পোস্ট করে দাবি করা হয়েছে, পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর কোটায়, প্রায় দু একর জমির ওপর তৈরি, সাততারা ওই বাংলোই হতে চলেছে কেজরিওয়ালের স্থায়ী আবাস ।

দিল্লির মুখ্যমন্ত্রীর পদে ছিলেন দশবছর । সেইসময়ই ব্যক্তিগত গাড়ি এবং সরকারি বাড়ির রূপান্তরে, আয়করদাতাদের টাকা খরচের জন্য বির‌োধীদের নিশানায় ছিলেন আপ প্রধান । সরকারি বাংলোর অন্দরের বিলাসবহুল ব্যবস্থা এবং আসবাবপত্র নিয়ে একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছিল বিজেপির তরফে । সেখানে বলা হয়েছিল দিল্লির ৬ নম্বর ফ্ল্যাগস্টাফ রোডের বাংলোর ( বিরোধীরা যাকে শিসমহল বলতো) অন্দরসজ্জায় জিম থেকে সোওয়ানা বাথ সবই তৈরি হয়েছে সরকারি টাকায় । শুধু পদ্মশিবিরই নয়, কেজরিওয়ালের দলের বিক্ষুব্ধ সাংসদ স্বাতী মালিওয়ালও অভিযোগ তুলেছিলেন, তাঁর দলের নেতা ব্যক্তিগত কাজে সরকারি বিমান ব্যববার করেন । এবার বিজেপির নতুন পোস্টের দাবি, চন্ডীগড়ে আপ প্রধানের জন্য সেজে উঠেছে নতুন বাংলো । কেজরিওয়াল সেই তথ্য গোপন করে, আমজনতা হিসেবে নিজের ভাবমূর্তি পুণঃপ্রতিষ্ঠা করতে চাইছেন । আপের তরফে এই অভিযোগ নস্বাৎ করে বলা হয়েছে, দিল্লির আইন শৃঙ্খলা, বায়ুদূষণ নিয়ে বেকায়দায় ক্ষমতাসীন পদ্ম শিবির । তাই মানুষকে বিভ্রান্ত করতে, রাজ্যের প্রাক্তন মন্ত্রীর আবসকে আলোচনার কেন্দ্রবিন্দু করতে চাইছে তারা ।

ফ্ল্যাগশিপ রোডের সেই সরকারি বাসভবনে উঠে আসার কথা ছিল, দিল্লির বিরোধী দলনেতা আপ নেত্রী অতীশি মার্লেনার । কিন্তু রাজধানীর পূর্ত দফতরের তরফে বলা হয়েছে, বাড়িটির আসবাবপত্রের অডিট এখনো অসম্পূর্ণ, তাই তা এখনো কারোর নামে নির্ধারন করা যায়নি ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!