Advertisement
  • দে । শ
  • জানুয়ারি ৮, ২০২৬

নির্বাচনে ভোট লুঠ ঠেকাতে, কী বার্তা লকেটের ?

আরম্ভ ওয়েব ডেস্ক
নির্বাচনে ভোট লুঠ ঠেকাতে, কী বার্তা লকেটের ?

ভোট লুট ঠেকাতে হাতা,খুন্তি, বালতি,বঁটি নিয়ে রুখে দাঁড়ানোর নিদান বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায়ের। বললেন, ‘অনেক অত্যাচার সহ্য করেছেন। আর না। বুথে কেন্দ্রীয় বাহিনী থাকলেও আপনারা সকলে একজোট হয়ে মাঠে নামুন।’

কাটোয়া ২ নম্বর ব্লকের পলসোনা গ্রামের বিজেপির পরিবির্তন সভায় বক্তব্য পেশ করেন লকেট। ‘হাতা বঁটি নিয়ে’ মহিলাদের একজোট হওয়ার ডাক দেন। আরও বলেন, ‘২০২৬ হল আমাদের পরীক্ষা। রাজ্যটাকে বাংলাদেশ হতে দিলে হবে না। রাজ্যের মুখ্যমন্ত্রী যতই জগন্নাথ মন্দির, দুর্গামন্দির করুন উনি আমাদের দেখবেন না। ওনার চাই টাকা।’ পরিবর্তন সভায় উপস্থিত ছিলেন কিষান মোর্চার রাজ্য সভাপতি রাজীব ভৌমিক, বিজেপির কাটোয়া সাংগঠনিক জেলা সভাপতি স্মৃতিকণা বসুরা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!