- এই মুহূর্তে দে । শ
- আগস্ট ১, ২০২৩
ভুয়ো জাতি শংসাপত্র দেখিয়ে সংরক্ষিত আসনে ভোট জয়। তৃণমূলের বিরুদ্ধে নয়া অভিযোগ, প্রার্থী তালিকা প্রকাশের হুমকি দিলেন শুভেন্দু
কেন্দ্রীয় হারে রাজ্য সরকারি কর্মীদের ডিএ এবং অস্থায়ী কর্মীদের সঠিক বেতন এবং রাজ্যে স্বচ্ছ নিয়োগের দাবিতে সরব হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু। পাশাপাশি তিনি বলেন, ” এসসি,ওবিসি নয়, এমন লোকেদের দেদার সার্টিফিকেট দিয়েছে বিসিডাব্লু দফতর। ১০০-র বেশি নাম পেয়েছি পেয়েছি, এরা তৃণমূলের হয়ে জিতেছে পঞ্চায়েত নির্বাচনে, এই তালিকা ১৫ অগস্টের পর প্রকাশ্যে আনব।”
রাজ্য নির্বাচন কমিশনের কাছে ২৬ জুলাই,২০২৩ তারিখে, আরটিআই করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানতে চেয়েছিলেন, এবার সংরক্ষিত আসনে পঞ্চায়েত নির্বাচনে কারা প্রার্থী হয়েছেন। এই তালিকা রাজ্য নির্বাচন কমিশন শুভেন্দুকে দিয়েছে বলে মঙ্গলবার জানান বিরোধী দলনেতা। পাশাপাশি তিনি বলেন, “আমি এই তালিকায় কতজন ভুয়ো এসসি,এসটি আছেন এবং তাঁরা তৃণমূলের হয়ে পঞ্চায়েত ভোটে জিতেছেন সব ১৫ অগস্টের পর সেই তথ্য সামনে আনব।”
শুভেন্দু অধিকারী এদিন বিধানসভায় সাংবাদিকদের এই কথা জানিয়ে বলেন, “এই সরকারের হয়ে উলুবেড়িয়ার বিডিও, এসডিও যেমন ভুয়ো সার্টিফিকেট দিয়ে সঙ্কটে পড়েছে, এই তালিকা থেকে অন্তত ১০০ জন এমন তৃণমূল জয়ী প্রার্থীর নাম বার হবে যাদের সংশ্লিষ্ট বিডিও/এসডিওরা ভুয়ো সার্টিফিকেট দিয়েছে, অথচ এদের এই সার্টিফিকেট পাওয়ার কথাই নয়। এই সব বিডিও, এসডিও-র অবস্থাও উলুবেড়িয়ার বিডিও/এসডিও-র মতো হবে। আসলে তৃণমূল হচ্ছে ‘জাত চোর’, বি আর আম্বেদকর, অটল বিহারী বাজপেয়ী, ভিপি সিংরা লড়াই করে যে সংরক্ষণের অধিকার ছিনিয়ে এনেছিলেন, তৃণমূল তা চুরি করছে।”
এদিন শুভেন্দু অধিকারী বলেন, “কেন্দ্রীয় হারে রাজ্য সরকারি কর্মীদের ডিএ দিতে হবে। রাজ্যে যদি একটা সরকার থাকত তা হলে কলকাতার রাজপথে, আদালতের অনুমতি সাপেক্ষে অন্তত ১০টি অরাজনৈতিক মঞ্চ রাস্তায় বসে থাকতেন না। এই যে চাকরি, ডিএ-র দাবিতে এতগুলো ছেলে-মেয়ে রাস্তায় দীর্ঘদিন ধরে বসে আছেন ঝড়,জল,বৃষ্টি,শীত, তীব্র গরম মাথায় করে, মাননীয়া পারতেন না ওদের সঙ্গে কথা বলে এই সমস্যা সমাধান করবে? নিয়োগ বন্ধ, পিএসসি,এসএসসি পরীক্ষা নেই, পুলিশ বোর্ডে নিয়োগ বন্ধ এমন কি যে সিভিক পুলিশদের দিয়ে ভোট লুট করেছে তৃণমূল মাননীয়া তাদেরও ৯ হাজার টাকার বেশি দিচ্ছেন না। যে আশা কর্মীরা মূলত স্বাস্থ্য ব্যবস্থাটা চালাচ্ছে তাদের এই রাজ্যে মাননীয়া কেন ৪ হাজার টাকা মাসে দেন? মধ্যপ্রদেশ তো ১০ হাজার টাকা দেয়। কেন প্রাণী মিত্রদের ১৫০০ টাকানদেন? কেন সিএমও -র ডেটা এন্ট্রি অপারেটরদের ১২ হাজার টাকা দিয়ে বাকি সমস্ত সরকারি ক্ষেত্রের ডেটা এন্ট্রি অপারেটরদের ১০ হাজার টাকা দেন?”
এদিন নুসরত জাহানের বিরুদ্ধে ২৪ কোটি টাকা দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে শুভেন্দুকে প্রশ্ন করলে তিনি বলেন, “এই দুর্নীতির খবর পেয়েছি। ইডির কাছে শঙ্কু এদের নিয়ে নুসরতের বিরুদ্ধে অভিযোগ করেছেন।”
শুভেন্দু এদিন বলোন, “এই রাজ্যে অমিত শাহ, নরেন্দ্র মোদি বহুবার আসবেন। মোদির তৃতীয়বার ক্ষমতায় আসায় বাংলার বড় অবদান থাকবে।”
❤ Support Us






